ফোনে আড়িপাতায় বিতর্কিত সংস্থা ‘এনটিএমসি’ বিলুপ্তি দাবি

প্রথম পাতা » জাতীয় » ফোনে আড়িপাতায় বিতর্কিত সংস্থা ‘এনটিএমসি’ বিলুপ্তি দাবি
শনিবার, ১৭ আগস্ট ২০২৪



ফোনে আড়িপাতায় বিতর্কিত সংস্থা ‘এনটিএমসি’ বিলুপ্তি দাবি

ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারকে (এনটিএমসি) বিতর্কিত সংস্থা উল্লেখ করে এর বিলুপ্তির দাবি করেছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি মহিউদ্দিন আহমেদ এ দাবি জানান।

বিবৃতিতে তিনি বলেন, এনটিএমসি মানুষের মৌলিক মানবাধিকার ক্ষুণ্ন করেছে। নাগরিকের মুঠোফোনে আড়িপাতা, ডিভাইস নজরদারিতে রাখা, ফেসবুক-মেসেঞ্জার, এক্স, টেলিগ্রাম, ভাইবার, ইমো ও স্কাইপিতে এমনকি ওয়েবসাইট ব্লক ও ই-মেইলে আড়িপাতার অভিযোগ উঠেছে। এটি একটি বিতর্কিত টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্রে পরিণত হয়েছে।

এনটিএমসির কার্যক্রম সংবিধান পরিপন্থি উল্লেখ করে এতে আরও বলা হয়, সংবিধানের ধারা ৪৩-এর (খ) অনুচ্ছেদে চিঠিপত্র ও যোগাযোগের সব মাধ্যমের গোপনীয়তা রক্ষার অধিকার নিশ্চিত করা হয়েছে। অথচ ভিন্ন অ্যাপে আড়িপাতা ছাড়া অন্য কোনও কাজই করেনি এই সংস্থা।

বিবৃতিতে মহিউদ্দিন আহমেদ দাবি করেন, এনটিএমসি বিক্যাল মাউন্টেন ডাটা ইন্টারসেপ্টর এবং বিক্যাল মাউন্টেন মোবাইল ইন্টারসেপ্টরের মতো ভয়ানক যন্ত্র ব্যবহার করেছে। এমনকি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের কাছ থেকে পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করা হয়েছিল।

এ সময় এনটিএমসির বিলুপ্তির দাবিপত্র শিগগিরই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে দেওয়া হবে জানায় বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন।

বাংলাদেশ সময়: ২১:২২:১৫   ২৬৯ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


সংসদের চতুর্থ অধিবেশন রোববার পর্যন্ত মুলতবি
১০ হাজার টন চিনি ও ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার
মোবাইল কোর্টের কার্যকারিতা বাড়াতে নতুন পরিপত্র জারি
স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি পুনর্গঠন
দেশে ফিরতে চাইলে আইন মেনেই আসতে হবে শেখ হাসিনাকে: অ্যাটর্নি জেনারেল
ডিসেম্বরের মধ্যে সিইপিএ’র খসড়া চূড়ান্ত করতে একমত বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া
পাইপলাইনে বাইরে আসবে ভোলার গ্যাস, সরবরাহ বাড়বে কী, খরচ কত
পোশাক শ্রমিকদের প্রস্তাবিত বেতন সর্বোচ্চ ৫৫ হাজার টাকা
বিএডিসির সার ডিলার নিয়োগ বাতিলের খবর গুজব, জানাল কৃষি মন্ত্রণালয়
ইউনিয়নের প্রধান সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার নির্দেশ

Law News24.com News Archive

আর্কাইভ