কিশোরগঞ্জ জেলা কারাগারে হাজতির মৃত্যু

প্রথম পাতা » শিরোনাম » কিশোরগঞ্জ জেলা কারাগারে হাজতির মৃত্যু
মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩



 

কিশোরগঞ্জ জেলা কারাগারে হাজতির মৃত্যু

 

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জ জেলা কারাগারে সিদ্দিক মিয়া (৫০) নামে এক হাজতির মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

মৃত সিদ্দিক মিয়া কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের চংশোলাকিয়া এলাকার আব্দুল মজিদের ছেলে। তিনি আগস্ট মাসের ১২ তারিখ থেকে কিশোরগঞ্জ জেলা কারাগারে বিদ্যুৎ আইনের মামলায় হাজতে ছিলেন।

জেল সুপার মো. শামীম ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকাল ৯টার দিকে হাজতি সিদ্দিক মিয়ার অসুস্থতা দেখা দিলে তাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। মৃত্যুর সনদপত্রে ডাক্তার লিখেছেন হার্টের সমস্যার কারণে তার মৃত্যু হয়েছে।

তিনি আরও বলেন, তিনি বিদ্যুৎ আইনের মামলায় (বিদ্যুতের ট্রান্সফরমার চুরি) আগস্ট মাসের ১২ তারখি থেকে কারাগারে ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:২২:৫৫   ৩৯৯ বার পঠিত  




শিরোনাম’র আরও খবর


ভোলার লালমোহনে ইয়াবা সহ আটক-১
জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন দাবি ইসলামী আন্দোলনের
লালমোহনে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
চুয়াডাঙ্গায় নকল সার বিক্রি: কামরুল ট্রেডার্সকে এক লাখ টাকা জরিমানা
রাজবাড়ীতে ডিবি’র অভিযানে একাধিক মামলার আসামি গ্রেফতার
বিতর্কিত নুরা পাগলের কবর নিয়ে রাজবাড়ীতে জেলা ইমান-আকিদা রক্ষা কমিটির সংবাদ সম্মেলন
কিশোরগঞ্জে রোগীকে লাথি মারলেন জরুরি বিভাগের চিকিৎসক!
বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে আনন্দ র‍্যালি
রাজবাড়ীর গোয়ালন্দে র‌্যাবের অভিযানে ক্লুলেস গৃহবধূ হত্যার আসামী গ্রেপ্তার
রাজবাড়ী’র ডিসি ও এসপি’র সাথে জেলা পুজা উদযাপন ফ্রন্ট এর মতবিনিময়

Law News24.com News Archive

আর্কাইভ