ভোলায় স্বামীকে পিটিয়ে হত্যা করেছে স্ত্রী

প্রথম পাতা » শিরোনাম » ভোলায় স্বামীকে পিটিয়ে হত্যা করেছে স্ত্রী
মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩



 

---

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি,

ভোলার চরফ্যাশনে শ্বশুরবাড়িতে আনোয়ার হোসেন ঢালী নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীসহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে।

সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গত শনিবার আনোয়ার হোসেন ঢালীকে আমিনাবাদ ইউনিয়নের কুলছুমবাগ গ্রামে শ্বশুরবাড়িতে নির্যাতনের পর আটকে রাখা হয়। সোমবার বিকেলে খবর পেয়ে আনোয়ারের পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ভাবি স্ত্রী মাজেদা বেগম জানান, আনোয়ারের ব্যবসায়িক পরিস্থিতি মন্দা থাকায় স্ত্রী রিপা বেগম তাঁকে ফেলে বাবার বাড়ি চলে যায়। কয়েক দিন আগে আনোয়ারকে শ্বশুরবাড়ি ডেকে নেয় রিপা। পরে গোপনে গ্রাম ছেড়ে শহরে চলে যাওয়ার চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে রিপাকে লঞ্চ থেকে ফেরত আনেন আনোয়ার। এতে ক্ষিপ্ত হয়ে রিপা ও তার পরিবারের সদস্যরা আনোয়ারকে মারধর করে।

এদিকে আনোয়ারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্ত্রী রিপা ও তার পরিবারের সদস্যরা পালিয়ে যায়।

চরফ্যাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরাদ হোসেন জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে আনোয়ারের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৪:৩৫:০৫   ২৪০ বার পঠিত  




শিরোনাম’র আরও খবর


ভোলার লালমোহনে ইয়াবা সহ আটক-১
জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন দাবি ইসলামী আন্দোলনের
লালমোহনে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
চুয়াডাঙ্গায় নকল সার বিক্রি: কামরুল ট্রেডার্সকে এক লাখ টাকা জরিমানা
রাজবাড়ীতে ডিবি’র অভিযানে একাধিক মামলার আসামি গ্রেফতার
বিতর্কিত নুরা পাগলের কবর নিয়ে রাজবাড়ীতে জেলা ইমান-আকিদা রক্ষা কমিটির সংবাদ সম্মেলন
কিশোরগঞ্জে রোগীকে লাথি মারলেন জরুরি বিভাগের চিকিৎসক!
বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে আনন্দ র‍্যালি
রাজবাড়ীর গোয়ালন্দে র‌্যাবের অভিযানে ক্লুলেস গৃহবধূ হত্যার আসামী গ্রেপ্তার
রাজবাড়ী’র ডিসি ও এসপি’র সাথে জেলা পুজা উদযাপন ফ্রন্ট এর মতবিনিময়

Law News24.com News Archive

আর্কাইভ