পাচারকৃত অর্থ ফেরাতে ও অপরাধীদের শাস্তির সুপারিশ সংসদীয় কমিটির

প্রথম পাতা » জাতীয় » পাচারকৃত অর্থ ফেরাতে ও অপরাধীদের শাস্তির সুপারিশ সংসদীয় কমিটির
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬



বিদেশে পাচারকৃত অর্থ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং এর সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত কমিটি। বৃহস্পতিবার (০১ অক্টোবর) সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির প্রথম বৈঠকে এই সুপারিশ করা হয়। কমিটির সদস্য ইকরামুল বারী টিপু বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠকে বিদেশে পলাতকদের সম্পদ স্থানান্তর রোধে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ এবং অগ্রাধিকার ভিত্তিতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির পদক্ষেপ নেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। কমিটির পক্ষ থেকে জানানো হয়, অপরাধীদের অবৈধ সম্পদের উৎস, অর্থপাচারের পদ্ধতি এবং সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ভূমিকা নির্ণয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। জয়েন্ট ইনভেস্টিগেশন টিমের মাধ্যমে জমি, বাড়ি, ফ্ল্যাট, ব্যাংক হিসাব, কোম্পানির শেয়ার ও বিভিন্ন দেশে বিনিয়োগ করা অর্থ শনাক্ত ও পুনরুদ্ধারের কাজ চলছে। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, ক্ষতিগ্রস্ত ব্যাংকগুলো তাদের আর্থিক ক্ষতি পুনরুদ্ধারে বিদেশে থাকা সম্পদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করছে।

বাংলাদেশ সময়: ১৭:৩২:২২   ৩ বার পঠিত   #  #  #  #  #




জাতীয়’র আরও খবর


কৃষক কার্ডের মাধ্যমে ১০ ধরনের সেবা পাবেন ২ কোটি ৪০ লাখ কৃষক
পাচারকৃত অর্থ ফেরাতে ও অপরাধীদের শাস্তির সুপারিশ সংসদীয় কমিটির
ন্যাম ভবনে মরিয়মকে বারান্দায় ঘুমাতে বাধ্য করতেন গাজী নজরুল
সাইবার সুরক্ষা আইন সংশোধনে সরকারের উদ্যোগ
জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ
অন্তর্বর্তী সরকারের তুলনায় বর্তমানে নৈরাজ্য কমেছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
জানুয়ারিতে সংবিধান সংশোধন বিল উত্থাপনের পরিকল্পনা
মিডিয়াকে টার্গেট করে সাইবার নিরাপত্তা আইন করা হচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী
পুলিশ বাহিনীকে রাজনীতিমুক্ত ও জনবান্ধব করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
দেশের সব বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা জোরদারের নির্দেশ

Law News24.com News Archive

আর্কাইভ