ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ ডায়াগনস্টিক টেস্ট কিট দিল যুক্তরাষ্ট্র

প্রথম পাতা » আন্তর্জাতিক » ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ ডায়াগনস্টিক টেস্ট কিট দিল যুক্তরাষ্ট্র
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬



দেশে চলমান ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় রোগী শনাক্তকরণ ও চিকিৎসা ব্যবস্থাপনায় সহায়তার অংশ হিসেবে মার্কিন সরকারের অর্থায়নে পরিচালিত স্ট্রাইডস্ কার্যক্রমের মাধ্যমে পাঁচ লাখ ডেঙ্গু এনএসআই র‌্যাপিড ডায়াগনস্টিক টেস্ট কিট হস্তান্তর করা হয়েছে। রাজধানীর কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের কাছে কিটগুলো হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স) তৃষিতা মওলা।

স্বাস্থ্যমন্ত্রী কিটগুলো দ্রুত দেশজুড়ে বিতরণের নির্দেশ দিয়ে জানান, হস্তান্তর করা সব কিট সরাসরি কেন্দ্রীয় ঔষধাগারে (সিএমএসডি) জমা হবে এবং পরবর্তীতে স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে চাহিদা অনুযায়ী দেশের সব জেলা ও উপজেলা হাসপাতালে পৌঁছে দেওয়া হবে। সাখাওয়াত হোসেন আরও বলেন, সরকারি খাতে বর্তমানে পর্যাপ্ত পরিমাণ ডেঙ্গু অ্যান্টিজেন কিট ও আইভি স্যালাইন মজুদ রয়েছে, ফলে স্বাস্থ্য বিভাগ যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত।

বাংলাদেশে ডেঙ্গু ভ্যাকসিন চালুর বিষয়ে সরকারের চিন্তাভাবনা রয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভ্যাকসিনের ব্যয় বেশি হওয়ায় এর কার্যকারিতা ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। এ বিষয়ে ডব্লিউএইচও, ইউনিসেফ ও গ্যাভির সঙ্গে আলোচনা চলছে এবং আন্তর্জাতিক নির্দেশিকা অনুসরণ করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬:০৮:২৭   ৭ বার পঠিত   #  #  #  #  #  #




আন্তর্জাতিক’র আরও খবর


ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ ডায়াগনস্টিক টেস্ট কিট দিল যুক্তরাষ্ট্র
বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন ইসরায়েলি অভিনেতা গাই কাপুলনিক
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২
রাখাইনে বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ
মাঝআকাশে ১৭৪ যাত্রীর প্রাণ বাঁচানো পাইলটকে ‘বীর’ বললেন মোদি
গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ নিহত ৮
জিম্বাবুয়েতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬
ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় ঈদুল ফিতর ও ঈদুল আজহা
ভারতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে নতুন আন্দোলনের ডাক ককরোচ জনতা পার্টির
সৌদি আরবে বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা জারি

Law News24.com News Archive

আর্কাইভ