ডাটাবেজের আওতায় আসছেন হাইকোর্টের কর্মকর্তা-কর্মচারীরা

প্রথম পাতা » সুপ্রিমকোর্ট » ডাটাবেজের আওতায় আসছেন হাইকোর্টের কর্মকর্তা-কর্মচারীরা
শনিবার, ২৮ মার্চ ২০২৬



ডাটাবেজের আওতায় আসছেন হাইকোর্টের কর্মকর্তা-কর্মচারীরা

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীর ব্যক্তিগত, শিক্ষাগত এবং চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে একটি ডিজিটাল ডাটাবেজ তৈরির উদ্যোগ নিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। মূলত মানবসম্পদ ব্যবস্থাপনাকে আধুনিকায়ন ও প্রশাসনিক কাজে গতিশীলতা আনতেই এই ‘পারসোনাল ডাটা শিট’ (পিডিএস) প্রস্তুত করা হচ্ছে। সম্প্রতি সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হাইকোর্ট বিভাগে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত, শিক্ষাগত ও চাকরি সংক্রান্ত তথ্য বর্তমানে ম্যানুয়াল পদ্ধতিতে বিভিন্ন ফাইলে ও বিভিন্ন শাখায় সংরক্ষিত রয়েছে। অনেক ক্ষেত্রে ওইসব তথ্যাবলি অসম্পূর্ণ রয়েছে বা আপডেট করা নেই।

তাছাড়া কর্মকর্তা-কর্মচারীদের পারিবারিক তথ্য অফিসে সংরক্ষিত নেই। ফলে প্রয়োজনীয় তথ্য দ্রুত অনুসন্ধান ও যাচাই করা অনেক ক্ষেত্রে সময়সাপেক্ষ হয়ে পড়ে। এছাড়া অফিসে মানবসম্পদ ব্যবস্থাপনা ও উন্নয়ন তথা-পদায়ন, পদোন্নতি, প্রশিক্ষণ, কর্মচারীদের কল্যাণমূলক সেবা দেওয়া, প্রাতিষ্ঠানিক সেবা দেওয়া ইত্যাদি ক্ষেত্রে দ্রুত ও তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ বিলম্বিত হয় এবং প্রশাসনিক কাজে নানান সমস্যার সৃষ্টি হয়।

এ অবস্থায় কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত, শিক্ষাগত, পারিবারিক ও চাকরি সংক্রান্ত তথ্যাবলি একটি সমন্বিত ডিজিটাল ডাটাবেজে সংরক্ষণ করা হবে। এ লক্ষ্যে অনলাইনে একটি পারসোনাল ডাটা শিট প্রস্তুত করলে প্রয়োজনীয় তথ্য দ্রুত ও সহজে পাওয়া যাবে। এর ফলে মানবসম্পদ ব্যবস্থাপনা আধুনিক ও তথ্যপ্রযুক্তি নির্ভর হবে এবং প্রশাসনিক কার্যক্রম সহজ ও গতিশীল হবে।

এ অবস্থায় হাইকোর্ট বিভাগে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত, শিক্ষাগত, পারিবারিক ও চাকরি সংক্রান্ত তথ্য সংযুক্ত ফরমে পূরণ করে সই ও ছবিসহ আগামী ৭ এপ্রিলের মধ্যে দাখিল করতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:০৯:৪৮   ১২৯ বার পঠিত  




সুপ্রিমকোর্ট’র আরও খবর


সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেলেন এম. মনিরুজ্জামান
১০ কার্যদিবসে অর্ধ লাখেরও বেশি পুরাতন মামলা নিষ্পত্তি হাইকোর্ট বিভাগের
নির্দিষ্ট মামলা না থাকলে ‘শ্যোন অ্যারেস্ট’ নয়, হাইকোর্টের আদেশ স্থগিত
দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন
পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
যানবাহনের ফিটনেস সনদ প্রদর্শনের নির্দেশ নয় কেন, হাইকোর্টের রুল
ওসমান হাদি হত্যা মামলা: আসামি ফয়সালের স্ত্রীর জামিন নামঞ্জুর
এমএফএসের ‘অতিরিক্ত’ সার্ভিস চার্জের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল
রাজধানীর বাসাবাড়ি থেকে ভ্যানে ময়লা নেওয়ার ফি আদায় বন্ধে রিট
বুধবার হাইকোর্টে মামলার শুনানি বিএফআইইউর তদন্তে ইসলামী ব্যাংক দখল ও শেয়ার কেলেঙ্কারিতে সাহাবুদ্দিনসহ ২১ জনের সংশ্লিষ্টতার তথ্য

Law News24.com News Archive

আর্কাইভ