বিশ্বজিৎ দাস হত্যা মামলা: আপিল বিভাগে চূড়ান্ত শুনানি ৮ ডিসেম্বর

প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বজিৎ দাস হত্যা মামলা: আপিল বিভাগে চূড়ান্ত শুনানি ৮ ডিসেম্বর
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬



রাজধানীর পুরান ঢাকার দর্জি দোকানি বিশ্বজিৎ দাস হত্যা মামলার চূড়ান্ত শুনানির দিন ধার্য করেছেন আপিল বিভাগ। আগামী ৮ ডিসেম্বর আলোচিত এ মামলার চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হবে। সোমবার (১৯ অক্টোবর) আপিল বিভাগ এই দিন ধার্য করেন। এর আগে মামলাটির দ্রুত শুনানি করতে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করেছিল। বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। আলোচিত এ মামলায় ২০১৭ সালের ৬ আগস্ট হাইকোর্ট বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৮ জনের মধ্যে ২ জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন এবং ৬ জনকে খালাস দেন। মৃত্যুদণ্ড বহাল রাখা ২ জন হলেন রফিকুল ইসলাম শাকিল ও রাজন তালুকদার। খালাস পাওয়া ২ জন হলেন সাইফুল ইসলাম ও কাইয়ুম মিঞা টিপু। এছাড়া ৪ জনের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়, তারা হলেন মাহফুজুর রহমান নাহিদ, এমদাদুল হক এমদাদ, জি এম রাশেদুজ্জামান শাওন ও মীর মো. নূরে আলম লিমন। অন্যদিকে বিচারিক আদালতের দেওয়া যাবজ্জীবন থেকে খালাস পান এএইচএম কিবরিয়া ও গোলাম মোস্তফা। এছাড়া রায়ের বিরুদ্ধে আবেদন না করায় বিচারিক আদালতে যাবজ্জীবনপ্রাপ্ত বাকি ১১ জনের সাজা বহাল থাকে। তারা হলেন— খন্দকার ইউনুস আলী, তারেক বিন জোহর, আলাউদ্দিন, ওবায়দুল কাদের, ইমরান হোসেন, আজিজুর রহমান, আল আমিন শেখ, রফিকুল ইসলাম, মনিরুল হক পাভেল, কামরুল হাসান ও মোশাররফ হোসেন।

বাংলাদেশ সময়: ১৭:৩৭:২৬   ৮ বার পঠিত   #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


চট্টগ্রাম–কক্সবাজার রেলপথ চট্টগ্রাম–কক্সবাজার রেলপথে তিন বছরে ১০১ জনের মৃত্যু
অ্যাপল গ্লোবাল টেলর এমডি ও চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড ও ৯২৬ কোটি টাকা জরিমানা
ইরানের কাছে রয়েছে মিসাইলের বাবা, নিক্ষেপের জন্য প্রস্তুত: জেনারেল নাকদি
হিরো আলমের কাছে চাঁদা দাবি: সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে মামলা
আপিল বিভাগে সংবাদ সংগ্রহের সুযোগ চেয়ে প্রধান বিচারপতিকে এসআরএফের চিঠি
বিশ্বজিৎ দাস হত্যা মামলা: আপিল বিভাগে চূড়ান্ত শুনানি ৮ ডিসেম্বর
জাপানে কর্মী নিয়োগে বাংলাদেশের সঙ্গে নতুন চুক্তি
শরীয়তপুরে অনৈতিক কাজের অভিযোগে ইউএনওর গাড়িচালকসহ চারজন কারাগারে
কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে টাইম বোমা ও পেট্রল উদ্ধার
কক্সবাজারে অবৈধ রিসোর্টের ছড়াছড়ি, প্রশাসনের নিষ্ক্রিয়তায় পর্যটকদের নিরাপত্তা ঝুঁকি

Law News24.com News Archive

আর্কাইভ