আপিল বিভাগে সংবাদ সংগ্রহের সুযোগ চেয়ে প্রধান বিচারপতিকে এসআরএফের চিঠি

প্রথম পাতা » প্রধান সংবাদ » আপিল বিভাগে সংবাদ সংগ্রহের সুযোগ চেয়ে প্রধান বিচারপতিকে এসআরএফের চিঠি
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬



সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এজলাসে আগামী ২৫ অক্টোবর থেকে সাংবাদিকদের প্রবেশের অনুমতি প্রদানের জন্য প্রধান বিচারপতিকে পুনরায় চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম (এসআরএফ)। সোমবার (১৯ অক্টোবর) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর কাছে চিঠিটি হস্তান্তর করা হয়। এসআরএফ সভাপতি মো. দিদারুল আলম ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান ডালিম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম, গুরুত্বপূর্ণ আদেশ, রায় এবং বিচারাঙ্গনের বিভিন্ন বিষয়ে জনসাধারণকে সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য জানাতে সাংবাদিকরা দীর্ঘদিন ধরে কাজ করছেন। চিঠিতে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে আপিল বিভাগের এজলাসে সাংবাদিকদের প্রবেশের সুযোগ না থাকায় গুরুত্বপূর্ণ মামলার শুনানি প্রত্যক্ষ করে সংবাদ সংগ্রহ করা সম্ভব হচ্ছে না। এতে বিচারিক কার্যক্রম সম্পর্কে নির্ভুল ও পূর্ণাঙ্গ সংবাদ পরিবেশনে সীমাবদ্ধতা তৈরি হচ্ছে। এসআরএফের পক্ষ থেকে জানানো হয়, সাংবাদিকরা আদালতের কার্যক্রমে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চান না, বরং আদালতের শৃঙ্খলা ও মর্যাদা বজায় রেখে সংবাদ সংগ্রহ করাই তাদের প্রত্যাশা। চিঠিতে আরও বলা হয়, বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোর মতো বাংলাদেশেও বিচার বিভাগের স্বচ্ছতা, জবাবদিহি ও জনসাধারণের তথ্যপ্রাপ্তির স্বার্থে আদালতের উন্মুক্ত কার্যক্রম সম্পর্কে সংবাদ পরিবেশনের সুযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের এজলাসে প্রবেশের সুযোগ দেওয়া হলে বিচার বিভাগের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় হবে বলে ফোরামটি বিশ্বাস করে। চিঠি হস্তান্তরের সময় এসআরএফের সাধারণ সম্পাদক মেহেদী হাসান ডালিম ছাড়াও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ ইমন মাহমুন, দপ্তর সম্পাদক রাব্বি হোসেন, কার্যনির্বাহী সদস্য সৈয়দা সাবরিনা মজুমদার এবং সদস্য তুলনা আফরিন, নাজমুল হুদা, জুনাইদ আল হাবিব ও ইমদাদুল আজাদ।

বাংলাদেশ সময়: ১৭:৩৮:৩৭   ৭ বার পঠিত   #  #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


চট্টগ্রাম–কক্সবাজার রেলপথ চট্টগ্রাম–কক্সবাজার রেলপথে তিন বছরে ১০১ জনের মৃত্যু
অ্যাপল গ্লোবাল টেলর এমডি ও চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড ও ৯২৬ কোটি টাকা জরিমানা
ইরানের কাছে রয়েছে মিসাইলের বাবা, নিক্ষেপের জন্য প্রস্তুত: জেনারেল নাকদি
হিরো আলমের কাছে চাঁদা দাবি: সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে মামলা
আপিল বিভাগে সংবাদ সংগ্রহের সুযোগ চেয়ে প্রধান বিচারপতিকে এসআরএফের চিঠি
বিশ্বজিৎ দাস হত্যা মামলা: আপিল বিভাগে চূড়ান্ত শুনানি ৮ ডিসেম্বর
জাপানে কর্মী নিয়োগে বাংলাদেশের সঙ্গে নতুন চুক্তি
শরীয়তপুরে অনৈতিক কাজের অভিযোগে ইউএনওর গাড়িচালকসহ চারজন কারাগারে
কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে টাইম বোমা ও পেট্রল উদ্ধার
কক্সবাজারে অবৈধ রিসোর্টের ছড়াছড়ি, প্রশাসনের নিষ্ক্রিয়তায় পর্যটকদের নিরাপত্তা ঝুঁকি

Law News24.com News Archive

আর্কাইভ