সাবেক দুই লেফটেন্যান্ট জেনারেলের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গ্রেপ্তারের আবেদন

প্রথম পাতা » আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল » সাবেক দুই লেফটেন্যান্ট জেনারেলের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গ্রেপ্তারের আবেদন
রবিবার, ২৯ মার্চ ২০২৬



সাবেক দুই লেফটেন্যান্ট জেনারেলের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গ্রেপ্তারের আবেদন

মানবতাবিরোধী অপরাধ ও গুমের মামলায় সাবেক দুই লেফটেন্যান্ট জেনারেলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেপ্তারের আবেদন করা হয়েছে। রোববার (২৯ মার্চ) ট্রাইব্যুনালে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

অভিযুক্ত দুই কর্মকর্তা হলেন- প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লে. জেনারেল (অব.) শেখ মামুন খালেদ এবং অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী।

এর আগে, বুধবার (২৫ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর ডিওএইচএস এলাকার একটি ফ্ল্যাট থেকে শেখ মামুন খালেদকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) মিরপুর মডেল থানার হত্যার মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের উপপরিদর্শক কফিল উদ্দিনের আবেদন অনুসারে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছিদ্দিক আজাদের আদালত তাকে পাঁচ দিনের রিমান্ডে দেয়।

রিমান্ড আবেদনে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই মিরপুর-১০ নম্বর ফলপট্টি এলাকায় ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনের সময় ৫–৭ শতাধিক আওয়ামী লীগের নেতা-কর্মী দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। অভিযোগ, শেখ মামুন খালেদ এ হামলার নির্দেশ দেন। এ সময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন দেলোয়ার হোসেন, যিনি পরে চিকিৎসাধীন অবস্থায় ২১ জুলাই মারা যান।

আবেদনে আরও উল্লেখ করা হয়েছে, হত্যাকাণ্ডের পেছনের সত্য উদঘাটন, অন্য আসামিদের গ্রেপ্তার, অজ্ঞাতদের তথ্য সংগ্রহ এবং ব্যবহৃত অস্ত্র উদ্ধার করতে আসামিকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

এদিকে মাসুদ উদ্দিন চৌধুরীকে সোমবার (২৩ মার্চ) রাতে ঢাকার বাসা থেকে গ্রেপ্তার করা হয় এবং পরের দিন পল্টন থানার মামলায় আদালতের মাধ্যমে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৩:৫০:১২   ১০২ বার পঠিত  




আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল’র আরও খবর


পিলখানা হত্যাকাণ্ডের তথ্য জানতেন বলেই ‘জঙ্গি’ সাজিয়ে হত্যা
আদালতকে বলতে চাইলাম ফাঁসি দিয়ে দেন, প্রস্তুত আছি: লতিফ সিদ্দিকী
পরিবার ও আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের অনুমতি চাইলেন পলক
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন-হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ
কাউন্সিলর একরামুল হত্যা: শেখ হাসিনা-বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
শাপলা চত্বর মানবতাবিরোধী অপরাধ মামলার ফরমাল চার্জ দাখিল সোমবার
‘আয়নাঘর’ পরিদর্শনে যাবেন ট্রাইব্যুনালের তিন বিচারক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
শাপলা চত্বরে হত্যাযজ্ঞে নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত
একটি নদীতে অনেক জুলাই শহীদের লাশ ভাসিয়ে দেওয়ার তথ্য তদন্তে: চিফ প্রসিকিউটর

Law News24.com News Archive

আর্কাইভ