শাপলা চত্বর হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি ১ নভেম্বর

প্রথম পাতা » আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল » শাপলা চত্বর হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি ১ নভেম্বর
বুধবার, ৭ অক্টোবর ২০২৬



শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলার অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ১ নভেম্বর ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বুধবার (৭ অক্টোবর) এ শুনানি হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে দেওয়া হয়। এদিন সকালে হাসানুল হক ইনু, দীপু মনি ও শাহরিয়ার কবিরসহ গ্রেপ্তার ১১ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এদিকে, কারাগারে ডিভিশন সেল থেকে সরিয়ে সাধারণ কয়েদিদের সঙ্গে রাখা হাসানুল হক ইনুর জন্য আবারও ডিভিশন সেলের আবেদন করেছেন তার আইনজীবী। গত ২৭ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর ট্রাইব্যুনাল তা আমলে নেয়। প্রসিকিউশনের আনা অভিযোগে শেখ হাসিনা, দীপু মনি, হাসানুল হক ইনু ও শাহরিয়ার কবিরসহ ৪১ জনের বিরুদ্ধে হত্যা ও নির্যাতনের মতো মানবতাবিরোধী অপরাধের তথ্য রয়েছে। তদন্তে মোট ৬১ জন নিহতের তথ্য পাওয়া গেছে, যার মধ্যে ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও কুমিল্লায় ৫৮ জনের পরিচয় শনাক্ত হয়েছে। মামলার ৪১ আসামির মধ্যে ১১ জন কারাগারে রয়েছেন এবং শেখ হাসিনাসহ ৩০ জন পলাতক। পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ দিয়েছে ট্রাইব্যুনাল।

বাংলাদেশ সময়: ১৯:৪৭:২১   ১৬ বার পঠিত   #  #  #  #  #  #




আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল’র আরও খবর


শাপলা চত্বর হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি ১ নভেম্বর
মাহবুবউল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে মানবতাবিরোধী মামলার রায় যে কোনো দিন
পিলখানা হত্যাকাণ্ডের তথ্য জানতেন বলেই ‘জঙ্গি’ সাজিয়ে হত্যা
আদালতকে বলতে চাইলাম ফাঁসি দিয়ে দেন, প্রস্তুত আছি: লতিফ সিদ্দিকী
পরিবার ও আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের অনুমতি চাইলেন পলক
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন-হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ
কাউন্সিলর একরামুল হত্যা: শেখ হাসিনা-বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
শাপলা চত্বর মানবতাবিরোধী অপরাধ মামলার ফরমাল চার্জ দাখিল সোমবার
‘আয়নাঘর’ পরিদর্শনে যাবেন ট্রাইব্যুনালের তিন বিচারক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১

Law News24.com News Archive

আর্কাইভ