পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। ‘স্বপ্ন দেখো, জীবন গড়ো’ স্লোগানে আয়োজিত এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে কৃতী শিক্ষার্থীরা অংশ নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস এম হেমায়েত জাহান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, গতানুগতিক শিক্ষার বাইরে বিশ্বমঞ্চে টিকে থাকতে জিন প্রকৌশল, ডেটা সায়েন্স, বায়োটেকনোলজি, জেনেটিকস, রোবোটিকস ও কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর জ্ঞান অর্জন করতে হবে। সেই সঙ্গে তিনি শিক্ষার্থীদের সৎ মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাদক, মিথ্যা ও মুখস্থবিদ্যার বিরুদ্ধে শপথ বাক্য পাঠ করান পটুয়াখালী মেডিকেল কলেজের অধ্যক্ষ জিয়াউল করীম। আয়োজনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের অনুভূতি ব্যক্ত করেন এবং সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ১৯:৫১:০৬ ১৬ বার পঠিত #এসএসসি #জিপিএ-৫ #পটুয়াখালী #শিক্ষা #শিক্ষার্থী #সংবর্ধনা