সিরাজগঞ্জে হেরোইন রাখার অভিযোগে মাদক কারবারির যাবজ্জীবন

প্রথম পাতা » প্রধান সংবাদ » সিরাজগঞ্জে হেরোইন রাখার অভিযোগে মাদক কারবারির যাবজ্জীবন
বুধবার, ৭ অক্টোবর ২০২৬



সিরাজগঞ্জের সলঙ্গায় প্রায় এক কোটি টাকা মূল্যের ৯০০ গ্রাম হেরোইন রাখার অভিযোগে রফিকুল ইসলাম নামে এক মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক আবু খান শাহীন কনক আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত রফিকুল ইসলাম রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মাদারপুর ডিমভাঙ্গা গ্রামের মৃত শওকত আলীর ছেলে।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এর ৩৬(১) ধারার টেবিলের ৮(গ) অনুযায়ী আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় রফিকুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৩ আগস্ট দুপুরে সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামারচর এলাকার নেছারিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে মাদকবিরোধী অভিযান চালায় র‌্যাব-১২-এর সদস্যরা।

এ সময় নাটোর থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জগামী ‘সিথি পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে রফিকুল ইসলামকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৯০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ সময় মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়।

এ ঘটনায় র‌্যাব-১২-এর ডিএডি মো. আমজাদ আলী বাদী হয়ে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

মামলাটি দীর্ঘদিন আদালতে চলার পর সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে বুধবার রফিকুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

বাংলাদেশ সময়: ২০:২৪:৩৭   ১৪ বার পঠিত   #  #  #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


কিশোরগঞ্জে শিশু অপহরণের চেষ্টার অভিযোগে নারী আটক, গণপিটুনি ও পুলিশের ওপর হামলা
প্রতি বছর ৭ নভেম্বর সাধারণ ছুটির ঘোষণা
চুয়াডাঙ্গায় জিপিএ-৫ সংবর্ধনা চুয়াডাঙ্গায় জিপিএ-৫ সংবর্ধনা ‘আফসোস, ভালো রেজাল্ট করলেও আমাদের সময় কেউ এমন আয়োজন করেনি’
সিরাজগঞ্জে হেরোইন রাখার অভিযোগে মাদক কারবারির যাবজ্জীবন
পটুয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
শাপলা চত্বর হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি ১ নভেম্বর
বাংলাদেশে এলপিজির দাম প্রতিবেশী দেশগুলোর তুলনায় অনেক বেশি
বিদায়ের আগে রিভার প্লেটের সম্মানসূচক সদস্য হলেন মেসি
মেসির বিদায়বেলায় নেইমারের আবেগঘন বার্তা
দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যা: ‘জামিন পেলে সমাজে বিরূপ ধারণা সৃষ্টি হবে’, গাজী নজরুলের বিষয়ে বিচারক

Law News24.com News Archive

আর্কাইভ