বাংলাদেশে এলপিজির দাম প্রতিবেশী দেশগুলোর তুলনায় অনেক বেশি

প্রথম পাতা » জাতীয় » বাংলাদেশে এলপিজির দাম প্রতিবেশী দেশগুলোর তুলনায় অনেক বেশি
বুধবার, ৭ অক্টোবর ২০২৬



বাংলাদেশে রান্নার কাজে ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নির্ধারিত দাম প্রতিবেশী দেশগুলোর তুলনায় অনেক বেশি। বর্তমানে বাংলাদেশে প্রতি কেজি এলপিজির নির্ধারিত দাম ১৫৩ টাকা, যেখানে ভারতের কলকাতায় তা ৮৭ টাকা। পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপালেও এলপিজির নির্ধারিত দাম বাংলাদেশের চেয়ে কম।

বাংলাদেশে ১২ কেজির এক সিলিন্ডার গ্যাসের নির্ধারিত দাম ১ হাজার ৮৩৭ টাকা হলেও ঢাকায় তা ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) দাম নির্ধারণ করলেও বাজারে তা কার্যকর হচ্ছে না। এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (লোয়াব) মতে, অবকাঠামোগত সীমাবদ্ধতা, গভীর সমুদ্রে টার্মিনালের অভাব এবং জাহাজভাড়ার কারণে বাংলাদেশে এলপিজির খরচ বেশি পড়ছে। বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ জানিয়েছেন, বড় মজুতাগার ও টার্মিনাল নির্মাণ করা গেলে কয়েক বছর পর দাম কমে আসার সম্ভাবনা রয়েছে। তবে ক্যাবের জ্বালানি উপদেষ্টা এম শামসুল আলম অভিযোগ করেছেন, বিইআরসি ব্যবসায়ীদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে এবং নির্ধারিত দাম কার্যকর করতে ব্যর্থ হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮:৪৫:০৬   ১৩৬ বার পঠিত   #  #  #  #  #  #




জাতীয়’র আরও খবর


পুলিশে প্রশাসনিক রদবদল
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক সোমবার
বিনিয়োগে বাধার পাহাড়: স্থবির শিল্প ও অর্থনীতির সংকট
ভূমি সংক্রান্ত সমস্যার সমাধানে ১৬১২২ হটলাইন সেবা
পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃজনের অনুমোদন
অপরাধীদের আইনি ও রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে: আইনমন্ত্রী
শান্তি-শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার আহ্বান আইজিপির
শিক্ষাব্যবস্থায় আমূল সংস্কার ও কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত করার আহ্বান রাষ্ট্রপতির
সশস্ত্র বাহিনীর জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণ
সরকারি বাসা থেকে সাবলেট অপসারণে ৩০ নভেম্বরের কড়া নির্দেশ

Law News24.com News Archive

আর্কাইভ