ইসরাইলি হামলায় লেবাননে তিন সাংবাদিক নিহত

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইসরাইলি হামলায় লেবাননে তিন সাংবাদিক নিহত
রবিবার, ২৯ মার্চ ২০২৬



ইসরাইলি হামলায় লেবাননে তিন সাংবাদিক নিহত

দক্ষিণ লেবাননে শনিবার ইসরাইলি হামলায় তিনজন সাংবাদিক এবং নয়জন প্যারামেডিক নিহত হয়েছেন। সাংবাদিকদের স্পষ্টভাবে চিহ্নিত একটি প্রেস গাড়িতে ইসরাইলি হামলায় আল মায়াদিন-এর ফাতিমা ফতৌনি, তার ভাই ও সহকর্মী মোহাম্মদ এবং আল-মানার-এর আলি শুয়াইব নিহত হন। হামলাটি জেজিন সড়কে ঘটে। আল মায়াদিন জানায়, গাড়িটিতে চারটি নির্ভুল ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এই হামলায় আরও কয়েকজন সাংবাদিক আহত হন এবং অ্যাম্বুলেন্সকেও লক্ষ্যবস্তু করা হলে একজন প্যারামেডিক নিহত হন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানায়, শনিবার দক্ষিণ লেবাননে স্বাস্থ্যসেবার ওপর পাঁচটি পৃথক হামলায় আরও আটজন প্যারামেডিক নিহত এবং সাতজন আহত হয়েছেন।

ইসরাইলি সেনাবাহিনী এই হামলার কথা স্বীকার করে দাবি করেছে, আলি শুয়াইব হিজবুল্লাহর একটি গোয়েন্দা ইউনিটের সঙ্গে যুক্ত ছিলেন এবং দক্ষিণ লেবাননে ইসরাইলি সেনাদের অবস্থান পর্যবেক্ষণ করছিলেন। তারা আরও অভিযোগ করে, তিনি হিজবুল্লাহর প্রচারণা চালাচ্ছিলেন। তবে তার কর্মস্থল আল-মানার তাকে তাদের অন্যতম প্রধান যুদ্ধ বিষয়ক সংবাদদাতা হিসেবে বর্ণনা করেছে। তিনি বহু বছর ধরে লেবাননে ইসরাইলি হামলার খবর সংগ্রহ করছিলেন। গাজায় ২৭০ এর বেশি সাংবাদিক হত্যার অভিযোগ থাকা ইসরাইল প্রায়ই বলে থাকে, তারা যেসব সাংবাদিককে লক্ষ্যবস্তু করে তারা সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে যুক্ত। তবে এর পক্ষে প্রমাণ দেয় না।

দুই সংবাদমাধ্যমই ইসরাইলের ওই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বলেন, পেশাগত দায়িত্ব পালনরত বেসামরিক ব্যক্তিদের লক্ষ্য করে ইসরাইল আবারও আন্তর্জাতিক আইনের মৌলিক নিয়ম লঙ্ঘন করেছে। তিনি একে স্পষ্ট অপরাধ বলে উল্লেখ করেন। বলেন, এটি আন্তর্জাতিক আইন ও চুক্তির পরিপন্থী। সশস্ত্র সংঘাতে সাংবাদিকদের বিশেষ সুরক্ষা দেয়ার কথা বলা হয়েছে। প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম এই হামলাকে আন্তর্জাতিক মানবিক আইনের চরম লঙ্ঘন হিসেবে নিন্দা জানান। দক্ষিণ লেবাননের টাইর থেকে আল জাজিরার সাংবাদিক ওবাইদা হিত্তো জানান, ওখানকার সাংবাদিকরা বলছেন, তারা শুধু তাদের কাজ করছিলেন এবং ঝুঁকি থাকা সত্ত্বেও তারা কাজ চালিয়ে যাবেন।

ওদিকে ডব্লিউএইচও প্রধান টেড্রোস আধানম ঘেব্রিয়েসাস প্যারামেডিকদের মৃত্যুর খবর জানালেও হামলাকারীর নাম উল্লেখ করেননি। তিনি বলেন, জাউতার আল-শারকিয়ায় এক হামলায় পাঁচজন স্বাস্থ্যকর্মী নিহত এবং দুজন আহত হয়েছেন। আহতদেরএকজনের অবস্থা গুরুতর। কফার তিবনিতে আরও দুইজন নিহত ও তিনজন আহত হন। ঘানদুরিয়েহতে একটি স্বাস্থ্যকেন্দ্রে হামলায় একজন প্যারামেডিক নিহত হন। আর জেজিনে আরেকটি হামলায় আরও একজন নিহত হন। কফার দাজ্জালে হামলায় দুইজন আহত হন। তিনি আরও জানান, বারবার হামলার কারণে দক্ষিণ লেবাননের স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। চারটি হাসপাতাল ও ৫১টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র বন্ধ হয়ে গেছে এবং আরও অনেক প্রতিষ্ঠান সীমিতভাবে চলছে।

বাংলাদেশ সময়: ১৩:৫০:৪১   ১২৫ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদন বিএনপি’র বিজয় ও তারেক রহমানের দায়িত্ব গ্রহণকে ইতিবাচক হিসেবে নিয়েছে নয়া দিল্লি
মিশরে ভয়াবহ বিস্ফোরণ
ইরানের বিভিন্ন শহরে দফায় দফায় বিস্ফোরণ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচারের মান নিয়ে প্রশ্ন তুলল এইচআরডব্লিউ
ভারতে বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন এক চিকিৎসক
কেন্দ্রের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করল ককরোচ জনতা পার্টি
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের নির্ভুল লক্ষ্যভেদের সক্ষমতার প্রমাণ: নিউইয়র্ক টাইমস
ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া, অভিযোগ প্রত্যাখ্যান বহু দেশের

Law News24.com News Archive

আর্কাইভ