বিচারিক কার্যক্রমে ফিরেছে সুপ্রিম কোর্ট, হাইকোর্টে ৬৬ বেঞ্চ গঠন

প্রথম পাতা » সুপ্রিমকোর্ট » বিচারিক কার্যক্রমে ফিরেছে সুপ্রিম কোর্ট, হাইকোর্টে ৬৬ বেঞ্চ গঠন
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫



বিচারিক কার্যক্রমে ফিরেছে সুপ্রিম কোর্ট, হাইকোর্টে ৬৬ বেঞ্চ গঠন

অবকাশ, সরকারি ও সাপ্তাহিক ছুটি শেষে আজ রোববার থেকে নিয়মিত বিচারিক কার্যক্রমে ফিরেছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট।

অবকাশ শেষে আদালত খোলার প্রথম দিনের ঐতিহ্য অনুযায়ী আজ রোববার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য আইনজীবীদের সঙ্গে ইনার কোর্ট ইয়ার্ডে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন বাংলাদেশের প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিগণ।

গত ৭ সেপ্টেম্বর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত ৪২ দিনের অবকাশে যান বিচারপতিরা।

হাইকোর্ট বিভাগে বিচার কার্যক্রম পরিচালনার জন্য প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ ৬৬টি বেঞ্চ গঠন করেছেন। এর মধ্যে ৩৫টি দ্বৈত ও ৩১টি একক বেঞ্চ রয়েছে। আজ রোববার (১৯ অক্টোবর) থেকেই এসব বেঞ্চে বিচার কার্যক্রম শুরু হবে।

এছাড়া, আপিল বিভাগে বিচারকাজ পরিচালনার জন্য দুটি বেঞ্চ গঠন করা হয়েছে। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটেও বেঞ্চ গঠনের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৩৫:১৪   ১২৯ বার পঠিত  




সুপ্রিমকোর্ট’র আরও খবর


সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় স্থগিত
৩৮ মামলার মধ্যে দুটিতে জামিন পেলেন ডা. দীপু মনি
শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলা আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার পেপারবুক হাইকোর্টে, শিগগির শুনানি
৭ মামলায় হাইকোর্টে জামিন চেয়েছেন সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক
আদ্-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু, এক কোটি টাকা করে ক্ষতিপূরণ চেয়ে রিট
নারী ও শিশু নির্যাতন মামলায় হাইকোর্টে চালু হচ্ছে বিশেষ বেঞ্চ
জামিন পেলেন দীপু মনি, বাকি ৬ মামলার ব্যাপারে রুল জারি
হবিগঞ্জের দুই মামলায় হাইকোর্টে জামিন চাইলেন ব্যারিস্টার সুমন
সুপ্রিম কোর্টের টয়লেট থেকে কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Law News24.com News Archive

আর্কাইভ