র‍্যাবের অভিযানে রাজবাড়ীতে আমজাদ খান হত্যা মামলার আসামি মো: সাদ্দাম মন্ডল গ্রেফতার

প্রথম পাতা » অপরাধ » র‍্যাবের অভিযানে রাজবাড়ীতে আমজাদ খান হত্যা মামলার আসামি মো: সাদ্দাম মন্ডল গ্রেফতার
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫



---

স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ র‍্যাবের অভিযানে রাজবাড়ীতে  আমজাদ খান হত্যা মামলার আসামি মো: সাদ্দাম মন্ডল (৩৫) কে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার মো: সাদ্দাম মন্ডল  রাজবাড়ী সদরের মুকিদহ গ্রামের মো: মালেক মন্ডল এর ছেলে।

মঙ্গলবার (১৬সেপ্টেম্বর) র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে তথ্য ও প্রযুক্তির সহায়তায় বিকাল পাচটার দিকে

ফরিদপুরের  কোতয়ালী থানার ধুলদি তানিয়া ফিলিং স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে  হত্যা মামলার এজাহারনামীয় আসামি মো: সাদ্দাম মন্ডলকে গ্রেফতার করে।

মঙ্গলবার, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার এক প্রেস বিজ্ঞপ্তিতে  এ তথ্য জানান।

জানা গেছে, গত ২৩ শে জুলাই সন্ধায় নিহত মো: আমজাদ খান এর সহিত পূর্ব শত্রুতার জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে আসামি মো: সাদ্দাম মন্ডলসহ অপরাপর আসামীগণ রাজবাড়ী সদরের  মুচিদহ এলাকায় ভিকটিমের বসতবাড়িতে প্রবেশ করে এবং ভিকটিমকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও মারধর করে গুরুতর রক্তাক্ত জখম করে।

ভিকটিমের ডাকচিৎকারে আশপাশের লোকজন এসে ভিকটিমকে  সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমের অবস্থা আশংকা জনক দেখে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। পরবর্তীতে ভিকটিমকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উক্ত ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে রাজবাড়ী জেলার সদর থানায় অভিযোগ দায়ের করলে মামলা নং- ২৭,তারিখ- ২৪/০৭/২০২৫ খ্রি., ধারা- ১৪৩/৪৪৭/৩২৩/৩২৬/৩০৭/৩০২/৫০৬/১১৪ পেনাল কোড, ১৮৬০ রুজু হয়।

উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনায় জড়িত আসামিদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন।

উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত আসামিকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে তাকে গ্রেফতার করে।

বাংলাদেশ সময়: ২১:৩৬:০৯   ৩৯৯ বার পঠিত  




অপরাধ’র আরও খবর


বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ: ১২ সদস্যের চক্র আটক
আবরার ফাহাদের সপ্তম শাহাদাতবার্ষিকী আজ
উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা–মেয়েকে মারধর, তিন দিন পর মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার
রাজবাড়ীতে শিশু ধর্ষণকারী সাইফুল গ্রেফতার
টঙ্গীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার
ন্যাম ভবনে মরিয়মকে বারান্দায় ঘুমাতে বাধ্য করতেন গাজী নজরুল
টঙ্গীতে কাজ শেষে ফেরার পথে যুবককে কুপিয়ে হত্যা
কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ২৫
আদাবরে বাড়ি দখলের চেষ্টা: নিরাপত্তারক্ষীকে হুমকি, গ্রেপ্তার ৫

Law News24.com News Archive

আর্কাইভ