ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

প্রথম পাতা » সারাদেশ » ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
রবিবার, ৩ আগস্ট ২০২৫



ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় তরুণীকে ধর্ষণের দায়ে সুজন বৈরাগি নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি আসামিকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মোহাম্মদ রকিবুল হাসান এ রায় দেন।

এসব তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আজিবর রহমান। রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন দণ্ডপ্রাপ্ত সুজন। পরে তাকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত সুজন বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি ইউনিয়নের ভেবার গ্রামের রনজিৎ বৈরাগীর ছেলে।

আজিবর রহমান জানান, ২০১৬ সালের ২৪ ফেব্রুয়ারি রাতে এক তরুণীকে ধর্ষণ করে সুজন। ওই ঘটনায় তরুণীর মা বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় মামলা করেন। সাত স্বাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ শেষে সুজনকে যাবজ্জীবন দণ্ড দেন বিচারক।

বাংলাদেশ সময়: ২:০৩:৩৬   ২৪৮ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


ভোলার লালমোহনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি
সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, আলমডাঙ্গায় ভূয়া সাংবাদিককে ১৫ দিনের কারাদণ্ড
চুয়াডাঙ্গায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা মাদক, চোরাচালান ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর হওয়ার নির্দেশ
গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে শহিদদের ঋণ শোধ করতে হবে —পানিসম্পদ মন্ত্রী
১২ বছরের সেই শিশুর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ
রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি: অ্যাটর্নি জেনারেল
সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদকে হাজির করতে আদালতের বিজ্ঞপ্তি
সিলেটে এনসিপি’র গাড়িতে হামলাকে ঘিরে উত্তেজনা
‘আমার সম্পর্কে পুলিশ কমিশনারকে জিজ্ঞেস করেন’— বলা সেই ডেভিড ইমন গ্রেপ্তার
ময়মনসিংহে স্বামীকে হত্যার দায়ে দ্বিতীয় স্ত্রীর যাবজ্জীবন

Law News24.com News Archive

আর্কাইভ