সারিয়াকান্দির খালেক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

প্রথম পাতা » প্রধান সংবাদ » সারিয়াকান্দির খালেক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন
রবিবার, ৩ আগস্ট ২০২৫



সারিয়াকান্দির খালেক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

বগুড়ার সারিয়াকান্দিতে মোবাইল ফোনের জন্য আবদুল খালেক নামে একজনকে শ্বাসরোধে হত্যা ও লাশ নদীতে ফেলে দেওয়ায় মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি দুই আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের জেল দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বগুড়ার সিনিয়র দায়রা জজ মো. শাহজাহান কবির হত্যাকাণ্ডের দীর্ঘ আট বছর পর এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, সারিয়াকান্দি উপজেলার বাগবেড় গ্রামের শফিকুল ইসলাম শোভার ছেলে বিশাল ফকির (৩৪) ও একই উপজেলার ধাপ গ্রামের শাহজাহান ফকিরের ছেলে সিহাব ফকির (৩৫)।

আদালত ও মামলা সূত্র জানায়, নিহত আবদুল খালেক বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কুটিবাড়ি গ্রামের ডাবলু মিয়ার ছেলে। তার মোবাইল ফোনটি বন্ধু বিশাল ফকির, সিহাব ফকির ও অপর একজন (শিশু) পছন্দ করতেন। তিনজনই খালেকের কাছে ফোনটি দাবি করছিলেন। কিন্তু তিনি ফোন দিতে রাজি না হওয়ায় তিনজনই তাকে হত্যা করে ফোনটি নেওয়ার পরিকল্পনা করেন।

২০১৭ সালের ৭ আগস্ট তিন বন্ধু কৌশলে খালেককে নিয়ে সারিয়াকান্দির দীঘলকান্দির প্রেম যমুনা ঘাটে বেড়াতে যান। সেখানে সন্ধ্যার দিকে আসামি বিশাল ফকির, সিহাব ফকির ও এক শিশু মোবাইল ফোন কেড়ে নিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করে। এরপর লাশ যমুনা নদীতে ফেলে দেয়। পরদিন বিকাল ৫টার দিকে দীঘলকান্দিতে প্রেম যমুনা ঘাটের পূর্ব পাশে হিজল গাছের নিচ থেকে অজ্ঞাত হিসেবে আবদুল খালেকের মরদেহ উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্যরা তার লাশ শনাক্ত করেন।

এ ঘটনায় সারিয়াকান্দি থানার এসআই খয়ের উদ্দিন থানায় হত্যা মামলা করেন। পরে পুলিশ আসামি বিশাল ফকির ও সিহাব ফকিরসহ তিনজনকে গ্রেফতার করে। তারা দুজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা এসআই জিয়াউর রহমান আদালতে চার্জশিট দাখিল করেন।

রাষ্ট্রপক্ষের পিপি আবদুল বাছেদ বলেন, হত্যাকাণ্ডের সময় তিন আসামির মধ্যে একজন শিশু ছিল। তার বিচার শিশু আদালতে হবে।

বাংলাদেশ সময়: ২:০৪:০৮   ১৮৩ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


হাইকোর্টে রায়ে পুরনো ল্যান্ড সার্ভে মামলা নিষ্পত্তির পথ খুলল
সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, আলমডাঙ্গায় ভূয়া সাংবাদিককে ১৫ দিনের কারাদণ্ড
রাজনৈতিক হয়রানিমূলক মামলাসমূহ প্রত্যাহারে সুপারিশের লক্ষ্যে জেলা পর্যায়ে কমিটি গঠন
বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
১২ বছরের সেই শিশুর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ
রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি: অ্যাটর্নি জেনারেল
নিজে গাড়ি চালিয়ে রাজধানীর পরিস্থিতি দেখলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপে ‘ঘৃণা’ ছড়ানো বিদেশিদের বহিষ্কার করবে আর্জেন্টিনা!
হাম ও উপসর্গে ৮৩৭ শিশুর মৃত্যু

Law News24.com News Archive

আর্কাইভ