লালমোহনে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রথম পাতা » শিরোনাম » লালমোহনে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
সোমবার, ২০ নভেম্বর ২০২৩



---

লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহন উপজেলায় পুকুরের পানিতে ডুবে মোসা. খাদিজা আকতার নামে ৪ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার কালমা ইউনিয়নের লেজ ছকিনা এলাকায় এ ঘটনা ঘটে। শিশু খাদিজা আকতার ওই এলাকার মো. তুহিনের মেয়ে।

জানা যায়, মা-বাবার বিচ্ছেদের পর দাদা বাড়িতে থাকতো শিশু খাদিজা। সোমবার দুপুরের দিকে বাড়ির পুকুর পাড়ে খেলছিল সে। এ সময় ঘরে কাজ করছিলেন তার দাদি। কাজের ফাঁকে শিশু খাদিজাকে ডাক দেন তিনি। ডাকে সাড়া না দেওয়ায় তাকে খুঁজতে শুরু করেন দাদি। খোঁজাখুঁজির একপর্যায় বসতঘর সংলগ্ন পুকুরের পানিতে শিশু খাদিজাকে ভাসতে দেখে চিৎকার দেন তিনি। তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে ওই শিশুকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানের চিকিৎসক শিশু খাদিজার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লালমোহন থানার ওসি এসএম মাহবুব উল আলম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। কোনো অভিযোগ না থাকায় ওই শিশুর মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর একটি মামলা দায়ের হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:০৪:৫৩   ২৮৪ বার পঠিত  




শিরোনাম’র আরও খবর


ভোলার লালমোহনে ইয়াবা সহ আটক-১
জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন দাবি ইসলামী আন্দোলনের
লালমোহনে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
চুয়াডাঙ্গায় নকল সার বিক্রি: কামরুল ট্রেডার্সকে এক লাখ টাকা জরিমানা
রাজবাড়ীতে ডিবি’র অভিযানে একাধিক মামলার আসামি গ্রেফতার
বিতর্কিত নুরা পাগলের কবর নিয়ে রাজবাড়ীতে জেলা ইমান-আকিদা রক্ষা কমিটির সংবাদ সম্মেলন
কিশোরগঞ্জে রোগীকে লাথি মারলেন জরুরি বিভাগের চিকিৎসক!
বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে আনন্দ র‍্যালি
রাজবাড়ীর গোয়ালন্দে র‌্যাবের অভিযানে ক্লুলেস গৃহবধূ হত্যার আসামী গ্রেপ্তার
রাজবাড়ী’র ডিসি ও এসপি’র সাথে জেলা পুজা উদযাপন ফ্রন্ট এর মতবিনিময়

Law News24.com News Archive

আর্কাইভ