বিনা প্রয়োজনে সুপ্রিম কোর্টে প্রবেশ করা যাবে না: নির্দেশনা জারি

প্রথম পাতা » প্রধান সংবাদ » বিনা প্রয়োজনে সুপ্রিম কোর্টে প্রবেশ করা যাবে না: নির্দেশনা জারি
মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩



---

সুপ্রিম কোর্ট অঙ্গণে জনসাধারণের প্রবেশে জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্ট সঙ্গে রাখতে হবে বলে নির্দেশনা জারি করেছেন সুপ্রিম কোর্ট প্রশাসন।

সোমবার (২০ নভেম্বর) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সী মো. মশিয়ার রহমান এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছেন।


এতে বলা হয়, ‘নির্দেশিত হয়ে সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিনা প্রয়োজনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রবেশ না করার জন্য বলা হলো। জরুরি প্রয়োজনে কেউ প্রবেশ করলে স্ব স্ব জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্ট সঙ্গে রাখার জন্য বলা গেল। বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রশাসন ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সরবরাহ করা নির্ধারিত স্টিকার ছাড়া গাড়ি প্রবেশ নিষিদ্ধ করা হলো। অন্যথায় অবৈধ অনুপ্রবেশকারী গণ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

 

বাংলাদেশ সময়: ১৩:০৯:০২   ৪১৬ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


বিএনপি কর্মী হত্যাচেষ্টা মামলায় মৌলভীবাজারের সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার
সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা ও হুমকি রোধে হাইকোর্টে রিট
নেত্রকোনায় ধর্ষণের মিথ্যা মামলা করায় নারীর কারাদণ্ড
শহর ও গ্রামের স্কুলশিক্ষার্থীদের মধ্যে এআই ব্যবহারে বড় বৈষম্য
১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে আপিল ইনুর
ফেসবুকে নারীদের হেনস্তাকারীদের পরিচয় প্রকাশ করছে ‘নো মোর সাইলেন্স’
সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার তুরস্কের
যশোরে নিজ বাড়ির সামনে অভিনেতা সমু চৌধুরীকে মারধর, একজনকে গ্রেপ্তার
রবীন্দ্রনাথের গ্রাফিতি মোছার চেষ্টা: রিমি ও সুজন কারাগারে
নিউ গিনি প্রোপার্টিজে হামলা ও ভাঙচুরের মামলায় প্রধান আসামির জামিন

Law News24.com News Archive

আর্কাইভ