রাজবাড়ীর পাংশায় আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারসহ একজন গ্রেফতার

প্রথম পাতা » অপরাধ » রাজবাড়ীর পাংশায় আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারসহ একজন গ্রেফতার
বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫



---

স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশের অভিযানে ১টি ওয়ান শুটারগান ও দুটি গুলি উদ্ধারসহ রাসেল মন্ডল (২২) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

সে জেলার পাংশা থানার শরিষা গ্রামের  খালপাড়ার মোঃ পানা মন্ডলের ছেলে।

বুধবার (২৫ জুন) উদ্ধারকৃত অস্ত্র সংক্রান্তে গ্রেফতার  আসামী রাসেল মন্ডলের

বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।

জানাগেছে, গত মঙ্গলবার  (২৪জুন) রাত এগারোটার সময়  পাংশা থানার শরিষা বাজারে  স্থানীয় জনগন মাদক কারবারী সন্দেহ করিয়া একজনকে  আটক করে উওম-মাধ্যম দেয় এবং তার কাছে অস্ত্র আছে বলে জানায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দেখতে পায় স্থানীয় জনতা তাকে মারছে, পুলিশ উপস্থিত উত্তেজিত জনতাকে শান্ত করিয়া উল্লেখিত আসামীকে হেফাজতে নেয়।

উপস্হিত সকলের সামনে প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল স্বীকার করে যে তার হেফাজতে  অস্ত্র ও গুলি  রয়েছে।


পরে তার দেওয়া তথ্যমতে,  পাংশা থানার শরিষা দক্ষিণপাড়ার মোঃ সোলেমান মোল্লার বসত বাড়ীর পূর্ব পাশে খড়ের পালার সামনে উপস্থিত হইয়া  উপস্থিত স্বাক্ষী সাক্ষীদের সম্মুখে খড়ের পালার ভিতরে থেকে একটি প্লাস্টিকের ব্যাগের মধ্য হতে  একটি সচল ওয়ান শুটারগান, ও দুইটি তাজা কার্তুজ উদ্ধার করে।


জানাগেছে, রাজবাড়ীর পুলিশ সুপার  মোঃ কামরুল ইসলাম এর সার্বিক দিক নির্দেশনায়,  পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মোঃ শরিফুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্স অভিযান পরিচালনা করে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ১৮:০৯:৩২   ১৪৩ বার পঠিত  




অপরাধ’র আরও খবর


মোবাইল চুরি নিয়ে বিরোধ শিশু রিফাতকে হত্যার পর ড্রামে ভরে লাশ ফেলে দেন মায়া: পুলিশ
হারবাল উদ্যোক্তা থেকে ইয়াবা মিনিল্যাবের মালিক
মোহাম্মদপুরে ‘সমন্বয়ককে’ কোপাল দুর্বৃত্তরা
‘ফ্যামিলি কার্ড’ ছাপিয়ে প্রতারণা, বিপুল কার্ডসহ স্বামী-স্ত্রী আটক
ভালুকায় এজেন্টের ছেলেকে অপহরণ, কেন্দ্র না ছাড়লে হত্যার হুমকি
বগুড়ায় উপড়ে ফেলা হলো বিএনপি নেতার চোখ, খবরে মায়ের মৃত্যু
বিউটি পার্লারে মিলল নারীর লাশ, স্বামীকে জিজ্ঞাসাবাদ
৫৭ হাজার পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার
গণপূর্তের নির্বাহী প্রকৌশলী সাইফুজ্জামান বরখাস্ত
১৭ মাসে মাজারে ৯৭ হামলা, ৬১% ধর্মীয় মতবিরোধে

Law News24.com News Archive

আর্কাইভ