‘তাণ্ডব’ সিনেমা পাইরেসি, তিনজন রিমান্ডে

প্রথম পাতা » অপরাধ » ‘তাণ্ডব’ সিনেমা পাইরেসি, তিনজন রিমান্ডে
বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫



‘তাণ্ডব’ সিনেমা পাইরেসি, তিনজন রিমান্ডে

‘তাণ্ডব’ সিনেমা পাইরেসির অভিযোগে করা মামলায় গ্রেফতার তিন আসামির দুই দিন করে রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বুধবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

আসামিরা হলেন- ইউটিউবার টিপু সুলতান, একটি অনলাইন পোর্টালের মালিক সাদি সাদ ওরফে সাগর ও হল অপারেটর সাজেদুল ইসলাম।

এদিন তাদের আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপ-পরিদর্শক রফিকুল ইসলাম তাদের সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এর আগে তাদের গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ-ডিবির সাইবার বিভাগ।

মামলা সূত্রে জানা গেছে, প্রযোজক শাহরিয়ার শাকিল বাদী হয়ে বনানী থানায় মামলাটি করেন। মামলায় উল্লেখ করা হয়, গত ৪ জুন তার সিনেমাটি কতিপয় ব্যক্তি ইউটিউব, টেলিগ্রাম, ফেসবুক এবং বিভিন্ন লিংকে পাইরেসির মাধ্যমে প্রচার করে। তারা কিছু এইচডি ভিডিও ক্লিপ পাইরেসি করে প্রচার করলে তিনি (প্রযোজক) কিছু অজ্ঞাতনামা নামে লিংক উল্লেখসহ মামলাটি দায়ের করেন। পরে মামলাটি ডিবির কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ১:০১:০৩   ২৬১ বার পঠিত  




অপরাধ’র আরও খবর


রাজবাড়ীর গোয়ালন্দে এসআরবি-১০ এর অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি ও ককলেটসহ একজন গ্রেফতার
৯৫০ বোতল ফেনসিডিল মামলায় আশরাফের ১০ বছরের কারাদণ্ড
রাজবাড়ী কাপড় বাজারের নারী উদ্যোক্তার উপর হামলা ও শ্লীলতাহানির ঘটনার ৩জন গ্রেফতার
কিশোরগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড
পরিবারের কাছে কিশোরের কান্নাজড়িত কণ্ঠ শোনিয়ে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি, টাকা না পেয়ে শ্বাসরোধে হত্যা—আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার
রাজবাড়ীতে ৩৪ রাউন্ড ও দুইটি বিদেশি আগ্নেয়াস্ত্রসহ দুই অস্ত্রধারী গ্রেফতার
চুয়াডাঙ্গা আদালত চত্বরে ভুয়া আইনজীবীসহ দুইজন আটক, ‘রায় পাইয়ে দেওয়ার’ নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
প্রতিপক্ষকে ফাঁসাতে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ
মিরপুরে যুবদল কর্মী খুন হামলার লক্ষ্য ছিলেন যুবদল নেতা, ঝিনাইদহ থেকে আনা হয় ভাড়াটে খুনি: পুলিশের ধারণা
ভ্রাম্যমাণ আদালতে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড, জরিমানা ১ হাজার টাকা

Law News24.com News Archive

আর্কাইভ