নাসার নজরুলের স্ত্রীর ফ্ল্যাট ক্রোক, ৫৫ কোম্পানির শেয়ার ফ্রিজ

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » নাসার নজরুলের স্ত্রীর ফ্ল্যাট ক্রোক, ৫৫ কোম্পানির শেয়ার ফ্রিজ
বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫



নাসার নজরুলের স্ত্রীর ফ্ল্যাট ক্রোক, ৫৫ কোম্পানির শেয়ার ফ্রিজ

নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের স্ত্রী ও গ্রুপটির পরিচালক নাসরিন ইসলামের নামে থাকা দুটি ফ্ল্যাট ক্রোক ও ৫৫ কোম্পানির বিপুল শেয়ার ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৮ জুন) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব শুনানি শেষে এ আদেশ দেন। ক্রোক আদেশ হওয়া ফ্ল্যাট দুটি মহাখালী ডিওএইচএসে, যার মূল্য ৪ কোটি টাকা বলে উল্লেখ করা হয়েছে।

দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

এদিন দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক মুহাম্মদ শিহাব সালাম এসব সম্পদ ক্রোক ও ফ্রিজ করার আবেদন করেন।

আবেদনে বলা হয়, নাসরিনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারপূর্বক ঘুষ ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ২০ কোটি ২৬ লাখ ৫৯ হাজার ৮৫০ টাকা মূল্যের সম্পদের মালিকানা অসাধু অর্জনপূর্বক নিজ ভোগ দখলে রাখার দায়ে মামলা করা হয়েছে। তদন্তকালে বিভিন্ন সূত্র হতে জানা যায়, আসামি তার নামীয় স্থাবর, অস্থাবর সম্পদসমূহ বিক্রি, স্থানান্তর করার চেষ্টা করছেন। বিক্রি হয়ে গেলে রাষ্ট্রের সমূহ ক্ষতির কারণ রয়েছে। তাই অবিলম্বে এসব সম্পদ ক্রোক ও ফ্রিজ করা আবশ্যক।

বাংলাদেশ সময়: ০:৫৯:০২   ২৩৯ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


নগদের প্রশাসক মোতাছিম বিল্লাহর বিদেশ গমনে নিষেধাজ্ঞা
টিটন হত্যা রিমান্ড শেষে কারাগারে অভিনেতা তমাল ও সাবেক সচিব মিজানুর
স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন নামঞ্জুর
অভিনেত্রী তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন
ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ: দুই শিক্ষার্থী কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে
শাহজালাল বিমানবন্দরে ১১ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণসহ গ্রেপ্তার ৩, রিমান্ড মঞ্জুর
জুলাই হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে সাবেক স্বাস্থ্য সচিব সিরাজুল হক
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুব মহিলা লীগ নেত্রী পাপিয়া কারাগারে
সাবেক এমপি আতাউল হককে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ

Law News24.com News Archive

আর্কাইভ