সোশ্যাল মিডিয়ায় সরব ট্রাম্প হোয়াইট হাউসে অস্বস্তিকর নীরবতা

প্রথম পাতা » আন্তর্জাতিক » সোশ্যাল মিডিয়ায় সরব ট্রাম্প হোয়াইট হাউসে অস্বস্তিকর নীরবতা
বুধবার, ১৮ জুন ২০২৫



সোশ্যাল মিডিয়ায় সরব ট্রাম্প, হোয়াইট হাউসে অস্বস্তিকর নীরবতা

মধ্যপ্রাচ্যে উত্তেজনা যখন তুঙ্গে, তখন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প একের পর এক বার্তা দিচ্ছেন ট্রুথ সোশ্যাল প্লাটফর্মে। কিন্তু একই সময়ে হোয়াইট হাউসে বিরাজ করছে এক অস্বস্তিকর নীরবতা। প্রেসিডেন্টের বার্তাগুলোর আগ্রাসী সুর ও ঘটনাপ্রবাহের তীব্রতার বিপরীতে হোয়াইট হাউসের পরিস্থিতি যেন অনেকটাই শান্ত এবং রহস্যঘেরা। ট্রাম্প আজ সকাল থেকে কী করছেন, সে বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তিনি ওয়াশিংটনে ফিরলেও তাকে এখনও হোয়াইট হাউসের ওয়েস্ট উইং-এ দেখা যায়নি— সাধারণত তিনি সেখানে থাকলে প্রবেশপথে একজন মেরিন পাহারায় থাকেন।

আমি একাধিকবার হোয়াইট হাউস কর্তৃপক্ষের কাছে ট্রাম্পের আজকের কর্মসূচি সম্পর্কে জানতে চেয়েছি। কিন্তু কোনো উত্তর মেলেনি। এমনকি আমি সরাসরি অফিসে গিয়ে খোঁজ নিলে, বেশিরভাগ দরজা বন্ধ এবং চেয়ারগুলো খালি অবস্থায় দেখতে পাই। এই মুহূর্তে হোয়াইট হাউসে একমাত্র স্পষ্ট দৃশ্যমান কার্যকলাপ হচ্ছে বাইরে কিছু টিভি সাংবাদিকের রিপোর্টিং এবং ভেতরে কয়েকজন সাংবাদিকের কীবোর্ডের শব্দ। তবে সাধারণ সময়ের তুলনায় এই কর্মব্যস্ততা খুবই কম।

উল্লেখযোগ্য যে, ট্রাম্পের আজ রাত পর্যন্ত কানাডায় থাকার কথা ছিল। কিন্তু ইসরাইল-ইরান সংঘাতের প্রেক্ষিতে তিনি সফর সংক্ষিপ্ত করে দ্রুত ওয়াশিংটনে ফিরে আসেন।(বিবিসি থেকে অনুবাদ)

বাংলাদেশ সময়: ০:০৩:০২   ২৩০ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


ইরানে হামলার প্রয়োজন নেই: ইসরায়েলের হবু প্রধানমন্ত্রী
‘যুদ্ধের দায় এড়াতেই ডার্টি বম্বের গল্প’—যুক্তরাষ্ট্রকে ইরানের বার্তা
নাইজেরিয়ায় নৌকাডুবিতে ২৪ জনের মৃত্যু
ভারতের মধ্যপ্রদেশ ও আসামে উচ্ছেদ অভিযানে বিতর্ক
তাজমহল পরিদর্শনের অনুমতি পেলেন না পাকিস্তানের মন্ত্রী
ওমান উপকূলে দুটি ট্যাংকারে অজ্ঞাত ক্ষেপণাস্ত্রের আঘাত
রোহিঙ্গা গণহত্যায় আইসিজের রায় ইসরায়েলের জন্য উদ্বেগের কারণ
আইসিজের রায়ের বিবরণ রোহিঙ্গা জেনোসাইডে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করল আইসিজে
নেতানিয়াহুকে সরাতে গাদি আইজেনকোটের নতুন রাজনৈতিক কৌশল
ইতালির স্বপ্নে লিবিয়ায় মৃত্যুফাঁদ, মুক্তিপণ দিয়েও মিলছে না মাদারীপুরের তরুণদের খোঁজ

Law News24.com News Archive

আর্কাইভ