রামপুরায় সিগন্যাল ভঙ্গ করে মোটরসাইকেলের ধাক্কা, গুরুতর আহত পুলিশ সার্জেন্ট

প্রথম পাতা » অপরাধ » রামপুরায় সিগন্যাল ভঙ্গ করে মোটরসাইকেলের ধাক্কা, গুরুতর আহত পুলিশ সার্জেন্ট
বুধবার, ১৪ মে ২০২৫



রামপুরায় সিগন্যাল ভঙ্গ করে মোটরসাইকেলের ধাক্কা, গুরুতর আহত পুলিশ সার্জেন্ট

রাজধানীর রামপুরা ব্রিজের ঢালে একটি মোটরসাইকেল সিগন্যাল না মেনে চলে যাওয়ার চেষ্টা করে। এ সময় মোটরসাইকেলটি আনোয়ার হোসেন রাজু (৩৫) নামে এক পুলিশ সার্জেন্টকে ধাক্কা দেয়। এতে ওই সার্জেন্ট গুরুতর আহত হয়েছেন।

বুধবার(১৪ মে) বিকাল চারটার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় সন্ধ্যায় সার্জেন্ট রাজুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় মোটরসাইকেল চালক ফাহিম (২০) ও আরোহী আসিফ মজুমদারকে (২০) আটক করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে মতিঝিল ট্রাফিক বিভাগের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার হারুন অর রশিদ বলেন, বুধবার বিকেলের দিকে রামপুরা টিভি সেন্টারের পাশে দায়িত্ব পালন করছিলেন সার্জেন্ট আনোয়ার হোসেন রাজু। একপর্যায়ে একটি মোটরসাইকেলকে থামার জন্য সিগন্যাল দেয় সার্জেন্ট আনোয়ার। এ সময় সিগন্যাল অমান্য করে দ্রুতগতিতে চলে যাওয়ার সময় মোটরসাইকেলটি সার্জেন্ট আনোয়ারকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহন হন। তিনি বর্তমানে ঢাকা মেডিকেলের নিউরো সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসক।

তিনি আরও বলেন, এ ঘটনায় আটক দুইজনকে রামপুরা থানায় হস্তান্তর করা হয়েছে। তারা দুই জনই ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। রেজিস্ট্রেশনবিহীন ওই মোটরসাইকেলটি ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট ছাড়া গাড়িটি চালাচ্ছিলেন ফাহিম।

জানা গেছে, সার্জেন্ট আনোয়ার হোসেন রাজু ২০১৫ সালে পুলিশে যোগদান করেন। ২০২৪ সালে ডিএমপিতে তার পোস্টিং হয়। সার্জেন্ট আনোয়ারের বাড়ি নোয়াখালী জেলার সেনবাগ থানার পূর্ব লালপুর গ্রামে। তিনি ওই এলাকার রফিক মিয়ার ছেলে।

বাংলাদেশ সময়: ২৩:৪৬:৫১   ২৪১ বার পঠিত  




অপরাধ’র আরও খবর


ময়মনসিংহে বিদ্যালয়ে দুই শিক্ষকের মারামারি, তদন্তের নির্দেশ
চুল কাটতে বলায় শিক্ষককে কলম দিয়ে আঘাত করল নবম শ্রেণির ছাত্র
মাদারীপুরে জেলা জজের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ
অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও অভিযুক্তদের প্রকৃত বয়স নির্ধারণের দাবি
রাজবাড়ীর গোয়ালন্দে ৯০ লক্ষ টাকার ৩০হাজার পিস ইয়াবাসহ ৩জন গ্রেফতার
নোয়াখালীতে ঘুমন্ত ব্যক্তিকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা, সাবেক স্ত্রী ও শাশুড়ি আটক
গাজীপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার পর লাশের পাশে বসে ধূমপান করলেন স্বামী
রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ শনাক্ত
আশুলিয়ায় মেডিক্যাল কলেজের জমিতে আড়ত নির্মাণ, স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে দখলের অভিযোগ
বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ: ১২ সদস্যের চক্র আটক

Law News24.com News Archive

আর্কাইভ