আফগানদের জন্য অস্থায়ী সুরক্ষা মর্যাদা বাতিল করলেন ট্রাম্প

প্রথম পাতা » আন্তর্জাতিক » আফগানদের জন্য অস্থায়ী সুরক্ষা মর্যাদা বাতিল করলেন ট্রাম্প
বুধবার, ১৪ মে ২০২৫



আফগানদের জন্য অস্থায়ী সুরক্ষা মর্যাদা বাতিল করলেন ট্রাম্প

আফগানদের জন্য অস্থায়ী সুরক্ষা মর্যাদা (টিপিএস) বাতিল করলো ডনাল্ড ট্রাম্প। তালেবান শাসিত দেশটির নিরাপত্তা পরিস্থিতির উন্নতির কথা উল্লেখ করে ওই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। সোমবার হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানায়, আফগানিস্তানের জন্য অস্থায়ী সুরক্ষা মর্যাদা বাতিল করা হচ্ছে। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের মন্ত্রী ক্রিস্টি নোয়েম এক বিবৃতিতে বলেন, আফগানিস্তানের জন্য অস্থায়ী সুরক্ষা মর্যাদা ২০ মে শেষ হবে। তিনি আরও বলেন, আমরা আফগানিস্তানের পরিস্থিতি পর্যালোচনা করেছি। যারা অস্থায়ী সুরক্ষা মর্যাদার অধীনে ছিলেন তাদের আর ওই সুবিধা প্রয়োজন নেই। আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয়েছে। যারা যুক্তরাষ্ট্রে আছেন তাদের আর দেশে ফিরতে বাধা নেই।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন বেশ কয়েকটি দেশের নাগরিকের জন্য টিপিএস সুরক্ষা বৃদ্ধি করেন। তবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে ডনাল্ড ট্রাম্প অভিবাসন বিরোধী কঠোর ব্যবস্থার অংশ হিসেবে হাইতি, ভেনিজুয়েলার মতো কয়েকটি দেশের নাগরিকদের কাছ থেকে টিপিএস সুরক্ষা প্রত্যাহারের পদক্ষেপ নিয়েছেন। নোয়েম তার বিবৃতিতে বলেন, টিপিএস সুবিধা বাতিলের আরেকটি কারণ হলো, এই সুবিধা নেয়া বেশ কয়েকজন জালিয়াতি, জননিরাপত্তা ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। আফগানইভাকের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বর্তমানে ১১ হাজার আফগান টিপিএস সুবিধার অধীনে আছেন। আফগানইভ্যাকের প্রেসিডেন্ট শন ভ্যানডাইভার বলেন, টিপিএস বাতিলের সিদ্ধান্ত বাস্তবতার সঙ্গে সম্পৃক্ত নয় এটি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি আরও বলেন, আফগানিস্তান এখনও তালেবানের অধীনে আছে। সেখানে এখনও হত্যাকাণ্ড , নির্বিচারে গ্রেপ্তার ও মানবাধিকার লঙ্ঘন অব্যাহত আছে। বিশেষ করে নারী ও সংখ্যালঘুদের বিরুদ্ধে।

বাংলাদেশ সময়: ২৩:৪৮:৩৭   ২৩৬ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নোটিশ পেলেন আমির খানের ভাগ্নে ইমরান খান
হুতিদের হামলার জেরে সৌদিগামী যাত্রীদের বিকল্প রুটে জেদ্দা ও মদিনা ব্যবহারের পরামর্শ
হরমুজ প্রণালীতে উত্তেজনা: ট্রাম্পের দাবি ইরান যুদ্ধ শিগগিরই শেষ হবে
বিশ্বে ৮০ কোটি তরুণ কর্মসংস্থানহীন ভবিষ্যতের ঝুঁকিতে: ইউএনডিপি
ইয়েমেনে সংঘাত: খাদ্যসহায়তা ব্যাহত, ঝুঁকিতে ৮ লাখ মানুষ
যুক্তরাষ্ট্রে কাজের অনুমতি নিয়ে নতুন নিয়ম, বিপাকে অভিবাসীরা
সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার তুরস্কের
সৌদি আরবে ফ্লাইট জটিলতায় বিপাকে বাংলাদেশি কর্মীরা
ইয়েমেন যুদ্ধে জড়ালে যুক্তরাষ্ট্রকে বেদনাদায়ক জবাবের হুঁশিয়ারি হুতিদের
নিউইয়র্কের বিমানবন্দরে হেনস্তার শিকার ড. মুহাম্মদ ইউনূস

Law News24.com News Archive

আর্কাইভ