জুলাইয়ে ড্রোন দিয়ে নজরদারি, সিটিটিসির সাবেক এডিসি ইশতিয়াক গ্রেপ্তার

প্রথম পাতা » প্রধান সংবাদ » জুলাইয়ে ড্রোন দিয়ে নজরদারি, সিটিটিসির সাবেক এডিসি ইশতিয়াক গ্রেপ্তার
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫



জুলাইয়ে ড্রোন দিয়ে নজরদারি, সিটিটিসির সাবেক এডিসি ইশতিয়াক গ্রেপ্তার

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সিটিটিসির সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ইশতিয়াক আহমদকে গ্রেপ্তার করা হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) তদন্ত দল ও পুলিশ রোববার (২৭ এপ্রিল) তাকে রাঙামাটি থেকে গ্রেপ্তার করে।

এডিসি ইশতিয়াক বেতবুনিয়ায় পুলিশ স্পেশালাইজড ট্রেনিং স্কুলে অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) হিসেবে কর্মরত ছিলেন।

গ্রেপ্তারের পর মঙ্গলবার (২৯ এপ্রিল) তাকে ট্রাইব্যুনালে হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তারা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইশতিয়াক স্বীকার করেছেন যে, তৎকালীন সিটিটিসি প্রধানের সরাসরি নির্দেশে তিনি জুলাই গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় ড্রোন ব্যবহার করে নজরদারি ও ভিডিও ধারণ করেন।

পরবর্তীতে সেই ভিডিও মুছে ফেলার নির্দেশ এলে তিনি তা পালন করেন বলেও স্বীকারোক্তি দিয়েছেন।

প্রসিকিউশনের মতে, ড্রোন ফুটেজ গোপন করা এবং তা মুছে ফেলা গুরুতর অপরাধ।

তদন্তকারীদের একজন বলেন, এডিসি ইশতিয়াক দুইজন সাধারণ নাগরিককে চিহ্নিত করেছেন, যারা ড্রোন পরিচালনায় সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। ওই দুজন সরকারি নিয়োগপ্রাপ্ত বা অনুমোদিত কেউ না হলেও নিয়মিত ড্রোন ফুটেজ সরবরাহ করতেন। তাদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুকেও তদন্তের আওতায় আনা হয়েছে।

এর আগে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুলিশ কর্মকর্তা ইশতিয়াকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে পুলিশের মহাপরিদর্শককে তাকে গ্রেপ্তারের নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ৭:৩৭:১৫   ২৭০ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


রাজনৈতিক হয়রানিমূলক মামলাসমূহ প্রত্যাহারে সুপারিশের লক্ষ্যে জেলা পর্যায়ে কমিটি গঠন
বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
১২ বছরের সেই শিশুর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ
রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি: অ্যাটর্নি জেনারেল
নিজে গাড়ি চালিয়ে রাজধানীর পরিস্থিতি দেখলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপে ‘ঘৃণা’ ছড়ানো বিদেশিদের বহিষ্কার করবে আর্জেন্টিনা!
হাম ও উপসর্গে ৮৩৭ শিশুর মৃত্যু
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদকে হাজির করতে আদালতের বিজ্ঞপ্তি

Law News24.com News Archive

আর্কাইভ