ইমাম খামেনি সহ ইরানে কমপক্ষে ৪০ কর্মকর্তা নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইমাম খামেনি সহ ইরানে কমপক্ষে ৪০ কর্মকর্তা নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক
রবিবার, ১ মার্চ ২০২৬



ইমাম খামেনি সহ ইরানে কমপক্ষে ৪০ কর্মকর্তা নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। শনিবার স্থানীয় সময় সকালে চালানো হামলায় তিনি নিজ কার্যালয়ে নিহত হন বলে নিশ্চিত করেছে বিভিন্ন সংবাদ মাধ্যম। যুদ্ধের মধ্যে থাকলেও তার মৃত্যুতে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ইরান। পাশাপাশি ৭ দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, দেশের সর্বোচ্চ নেতা খামেনি শনিবার ভোরে তেহরানে তার কার্যালয়ে দায়িত্ব পালনরত অবস্থায় নিহত হন। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে বিবিসি ভেরিভিজ আগেই নিশ্চিত করেছিল যে, তেহরানে অবস্থিত ‘লিডারশিপ হাউস’ কমপ্লেক্সের কিছু অংশে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। এই কমপ্লেক্সেই খামেনির কার্যালয় অবস্থিত। তবে শনিবার দিনভর ইরান খামেনি নিহত হওয়ার কথা উড়িয়ে দেয়। তারা জানায়, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। কিন্তু রোববার জানানো হয়, খামেনি নিহত হয়েছেন। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-ঘনিষ্ঠ বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, কার্যালয়ে খামেনির মৃত্যু প্রমাণ করে যে তিনি আত্মগোপনে ছিলেন- এমন খবর ছিল ‘শত্রুপক্ষের মনস্তাত্ত্বিক যুদ্ধ’। প্রথমে মৃত্যুর খবর জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। পরে ইরান সে খবর নিশ্চিত করে।

ইরানে হামলায় ৪০ কর্মকর্তা নিহত

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের প্রায় ৪০ জন উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়, এ বিষয়ে বিস্তারিত কিছুই জানানো হয়নি। দাবি অনুযায়ী, নিহতদের মধ্যে আছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ এবং ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) কমান্ডার মোহাম্মদ পাকপোর।

বাংলাদেশ সময়: ১৭:৪৩:১২   ১০৯ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


ইসরাইলি বাহিনীর অতর্কিত হামলায় দুই ইরানি সেনা নিহত
ইসরাইলের বিরুদ্ধে অভিযান স্থগিতের ঘোষণা ইরানের
ফের যুদ্ধের শঙ্কা ইসরাইলে ২৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
বিয়ের আগে শারীরিক সম্পর্ককে চরিত্রের দোষ হিসেবে দেখা যাবে না: ভারতের সুপ্রিম কোর্ট
সাবেক এমপি আনার হত্যা মামলার আসামি শিমুল জামিন পেলেন হাইকোর্টে
ইসরাইলের কেন্দ্রে বন্দুকধারীর সিরিজ হামলা, বহু হতাহত
আল জাজিরার প্রতিবেদন অস্ত্র সমর্পণ করবে না হামাস
ইরানি জাহাজে হামলার জবাবে মার্কিন-ইসরায়েলি পণ্যবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা
বিল পুলটেকে ভারপ্রাপ্ত জাতীয় গোয়েন্দা প্রধান হিসেবে নিয়োগ ট্রাম্পের
রয়টার্স এক্সক্লুসিভ চীনের মরুভূমিতে ‘রহস্যময় সামরিক নগরী’, টার্গেট যুক্তরাষ্ট্র?

Law News24.com News Archive

আর্কাইভ