পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানের নাম গণমাধ্যম ও ওয়েবসাইটে প্রকাশে হাইকোর্টের নির্দেশ

প্রথম পাতা » সুপ্রিমকোর্ট » পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানের নাম গণমাধ্যম ও ওয়েবসাইটে প্রকাশে হাইকোর্টের নির্দেশ
বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬



পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানের নাম গণমাধ্যম ও ওয়েবসাইটে প্রকাশে হাইকোর্টের নির্দেশ

পরিবেশ দূষণের জন্য দায়ী প্রতিষ্ঠানগুলোর নাম -পরিচয় গণমাধ্যমে ও ওয়েব সাইটে প্রকাশ করতে পরিবেশ অধিদপ্তরকে নির্দেশ দিয়েছেন হাইকোর্র্ট। বুধবার (৪ মার্চ) বিচারপতি ফরিদ আহমেদ ও বিচারপতি মোহাম্মদ তাজরুল হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। ২০২২ সালে জারি করা এ সংক্রান্ত রুল যথাযথ ঘোষণা করে এ রায় দেওয়া হলো।

আদালত রায়ে বলেছে, তথ্য অধিকার আইনে জনগণের তথ্য জানার অধিকারের কথা বলা হয়েছে। দূষণকারীরা দেশের ক্ষতি করছে। তাদের তথ্য গণমাধ্যমে এলে অন্য দূষণকারীরাও সতর্ক হতে পারে। তাই তথ্য গোপনের ওই সিদ্ধান্ত অবৈধ ও বেআইনি। পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানের নাম গণমাধ্যমে প্রকাশ না করার বিষয়ে পরিবেশ অধিদপ্তরের নেওয়া সিদ্ধান্তকে অবৈধ ও বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট। একইসঙ্গে দূষণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পর তা গণমাধ্যম এবং অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত।
এদিন রিটকারীর পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ। পরিবেশ অধিদপ্তরের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মুনতাসির উদ্দিন আহমেদ।

আবেদনকারীর পক্ষে সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ জানান, ২০২২ সালে পরিবেশ অধিদপ্তর কর্তৃক সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে সকল প্রতিষ্ঠানের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর ব্যবস্থা গ্রহণ করবে তাদের নাম মিডিয়ায় প্রকাশ করা হবে না। পত্রিকায় এ প্রতিবেদন প্রকাশিত হলে ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে জনস্বার্থে একটি রিট পিটিশন দায়ের করে হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ।

রিটের প্রাথমিক শুনানি শেষে ২০২২ সালের ১৩ জুন অধিদপ্তরের সিদ্ধান্ত কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং দূষণকারী প্রতিষ্ঠানের নাম প্রকাশের জন্য কেন নির্দেশ দেওয়া হবে না তা জানাতে রুল জারি করেন আদালত। সেই রুলের চূড়ান্ত শুনানি শেষে বুধবার রায় দেওয়া হয়। রায়ে সরকারের সিদ্ধান্ত দূষণকারীদের নাম না প্রকাশ করাকে বেআইনি ও বাতিল ঘোষণা করেন। একইসঙ্গে পরিবেশ অধিদপ্তর বিবাদীদেরকে যে কোনো দূষণকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করলে বিভিন্ন মিডিয়ায় প্রকাশের জন্য নির্দেশ দিয়েছেন।

বাংলাদেশ সময়: ২:৪৩:৫৩   ১৮৬ বার পঠিত  




সুপ্রিমকোর্ট’র আরও খবর


বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই: আপিল বিভাগ
১৬ বছরের নিচে শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ
বাংলাদেশের সংবিধানের মৌলিক কাঠামো রক্ষা ও আনোয়ার হোসেন চৌধুরী মামলা
সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
এইচএসসির ফল প্রকাশের আগে ভর্তি পরীক্ষা না নেওয়ার আদেশের বিরুদ্ধে আপিল
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের
শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ
শিশু রামিসা হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল ও স্বপ্নার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ
আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল
নামের মিলে এক বছর ধরে কারাগারে থাকা আলমাস মুক্তি পেয়েছেন

Law News24.com News Archive

আর্কাইভ