বরিশালে এজলাস ভাঙচুর মামলায় ১২ আসামির মধ্যে ১১ জনের জামিন

প্রথম পাতা » প্রধান সংবাদ » বরিশালে এজলাস ভাঙচুর মামলায় ১২ আসামির মধ্যে ১১ জনের জামিন
মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬



বরিশালে এজলাস ভাঙচুর মামলায় ১২ আসামির মধ্যে ১১ জনের জামিন

বরিশালে এজলাস ভাঙচুরের আলোচিত মামলায় ১২ আসামির মধ্যে ১১ জনকে জামিন আদেশ দিয়েছেন দ্রুত বিচার আদালত। বাকি এক আসামির জামিন বাতিল করে তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (২ মার্চ) দুপুরে দ্রুত বিচার আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিরাজুল ইসলাম রাসেলের আদালত এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দ্রুত বিচার আদালতের বেঞ্চ সহকারী মিজানুর রহমান।

তিনি জানান, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিরাজুল ইসলাম রাসেলের কোর্টে জামিন শুনানি হয়। শুনানি শেষে ১২ জন আইনজীবীর মধ্যে ১১ জনকে ২০০ টাকার বন্ডে জামিন দেওয়া হলেও নম্বর আসামি মিজানুর রহমান সাঈদের জামিন বাতিল করে তাকে জেলহাজতে প্রেরণের আদেশ দেওয়া হয়েছে।

এই মামলায় আসামি পক্ষের অন্যতম আইনজীবী কে এম জুবায়ের জানান, আদালত সবকিছু বিশ্লেষণ করে একজন বাদে সবার জামিন মঞ্জুর করেছেন।

এর আগে দেশব্যাপী আলোচিত এই মামলার প্রধান আসামি সাদিকুর রহমান লিংকনকে পুলিশ আগেই গ্রেপ্তার করে। অন্য আসামিরা হাজিরা দিয়ে জামিন প্রার্থনার সময় আদালতে একজন বাদে আর সবাইকে জামিন দেয়। এদিকে আসামির জামিন শুনানিকে কেন্দ্র করে জেলা জজ আদালতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয় পুলিশ। শত শত পুলিশের আদালত প্রাঙ্গণে সতর্ক অবস্থান দেখতে পাওয়া যায়।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি বরিশালে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, তালুকদার মো. ইউনূসকে জামিন দেওয়ার প্রতিবাদে, অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ভাঙচুর করে বিক্ষুব্ধ বিএনপিপন্থী আইনজীবীরা। এই ঘটনায়, ওইদিনই, জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনকে প্রধান আসামি এবং আরও ১১ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন ওই আদালতের বেঞ্চ সহকারী রাজিব মজুমদার। এই ঘটনায় গত মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার আইনজীবী সমিতির আদালত বর্জনের ঘোষণায় কার্যক্রম অচল হয়ে পড়ে। সর্বশেষ রোববার থেকে আদালতের কার্যক্রম আবারও শুরু হয়।

বাংলাদেশ সময়: ২১:২২:২৩   ১৪৭ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই
আইনশৃঙ্খলা রক্ষায় সারা দেশে ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন
দেশে স্বর্ণের দাম বাড়ল
জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলার যুক্তিতর্ক শুরু আজ
রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপর চাপ বাড়াতে যুক্তরাজ্যকে ঢাকার আহ্বান
পাবনার ঈশ্বরদীতে বিএনপির মিছিলের প্রস্তুতির সময় মুখোশধারীদের হামলা ও গুলি, আহত ৫
ইরানে হামলার প্রয়োজন নেই: ইসরায়েলের হবু প্রধানমন্ত্রী
মুকসুদপুর থানায় আগুন দিয়ে ফেসবুকে ভিডিও দেওয়া নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী নগরকান্দায় গ্রেপ্তার
কাল দীর্ঘ সময় বিদ্যুৎহীন থাকবে যেসব এলাকা
নারায়ণগঞ্জে বিএনপি কার্যালয় পোড়ানোর মামলায় আসামি সাবেক ছাত্রদল নেতা!

Law News24.com News Archive

আর্কাইভ