৬ সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

প্রথম পাতা » সুপ্রিমকোর্ট » ৬ সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬



৬ সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

ঢাকা উত্তর, দক্ষিণসহ দেশের ছয় সিটি কর্পোরেশনে ছয়জন পূর্ণকালীন প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

বুধবার (৪ মার্চ) অ্যাডভোকেট গোলাম কিবরিয়াসহ সুপ্রিম কোর্টের ৬ আইনজীবী এ রিট দায়ের করেন।

অন্য ৫ আইনজীবী হলেন, জিল্লুর রহমান, আবু দাউদ নিজামী, আল মুত্তাকী বিল্লাহ, ইসমাঈল হোসেন সবুজ ও খালিদ সাইফুল্লাহ।

রিটে স্থানীয় সরকার সচিব, নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।

এর আগে গত ২২ ফেব্রুয়ারি ঢাকা উত্তর-দক্ষিণসহ দেশের ছয় সিটি কর্পোরেশনে ছয়জন পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দেওয়া হয়। ছয় প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (সিটি করপোরেশন-১ শাখা)।

প্রজ্ঞাপন অনুযায়ী, ছয় সিটি করপোরেশনে যে ছয় প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, তারা হলেন—ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মো. আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনে মো. শফিকুল ইসলাম খান, খুলনা সিটি করপোরেশনে নজরুল ইসলাম মঞ্জু, সিলেট সিটি করপোরেশনে আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মো. সাখাওয়াত হোসেন খান, গাজীপুর সিটি করপোরেশনে মো. শওকত হোসেন সরকার।

বাংলাদেশ সময়: ২:৪১:৫৬   ১৪১ বার পঠিত  




সুপ্রিমকোর্ট’র আরও খবর


নামের মিলে এক বছর ধরে কারাগারে থাকা আলমাস মুক্তি পেয়েছেন
১৩১ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন
মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন বহাল
দেশের সব ফাজিল-কামিল মাদ্রাসার গভর্নিং বডি বাতিলের আদেশ হাইকোর্টে স্থগিত
আইনজীবী ছিদ্দিক উল্লাহর রায় জালিয়াতি তদন্তে কমিটি গঠন আপিল বিভাগের
রিহ্যাবের কার্যক্রম পরিচালনায় বাধা নেই: হাইকোর্ট
শাপলা চত্বরে গণহত্যা হাইকোর্টে জামিন পেলেন মেজর (অব.) আখতারুজ্জামান
মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল হাইকোর্টের
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের মামলায় জালিয়াতির অভিযোগ: আইনজীবীকে তলব আপিল বিভাগের
টঙ্গীতে মাদ্রাসা শিক্ষককে মারধরের ঘটনায় আগাম জামিন চাইলেন শাহজালাল রুমি

Law News24.com News Archive

আর্কাইভ