প্রবাসীকে গুলি করে হত্যা: ৩ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৮

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » প্রবাসীকে গুলি করে হত্যা: ৩ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৮
বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬



প্রবাসীকে গুলি করে হত্যা: ৩ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৮

পূর্ব বিরোধের জেরে মুন্সীগঞ্জ সদর উপজেলায় ঘরে ঢুকে শ্যামল বেপারি নামে এক প্রবাসীকে গুলি করার পর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে করা মামলায় তিন জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়াও আরও ৮ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

‎মঙ্গলবার (৩ মার্চ) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক শ্যাম সুন্দর এই রায় ঘোষণা করেন। দণ্ডের পাশাপাশি প্রত্যেকের ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

‎মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, মো. শাহাদত বেপারী, ‎মো. ইব্রাহিম বেপারী ও মো. জাহাঙ্গীর বেপারী। দণ্ডের পাশাপাশি প্রত্যেকের ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

‎যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা, মামলার আসামিরা হলেন, মো. মনির চৌকিদার, মো. হায়াতুল ইসলাম চৌকিদার, মো. হাবিব বেপারী, মো. আশরাফুল খান, মো. হুমায়ূন দেওয়ান, মো. এমদাদ হালনার ওরফে ইমরান, মো. আইয়ূব খাঁ ও মো. লিটন বেপারী।

‎মৃত্যুদণ্ডাদেশ পাওয়া ইব্রাহিম বেপারী এবং যাবজ্জীবন সাজা পাওয়া লিটন বেপারী, এমদাদ হালদার ওরফে ইমরান, হাবিব বেপারী পলাতক আছেন।

সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. বিল্লাল হোসেন এতথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এই রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট৷ আশা করি দ্রুত এই রায় কার্যকর হবে।

‎এদিকে, রায় ঘোষণা শুনতে মুন্সীগঞ্জ সদর থেকে আদালতে নিহতের তিন বোন, চার ভাই, চাচা ঢাকার আদালতে আসেন। নিহতের বোন মমতাজ আলো এই রায় সন্তুষ্ট প্রকাশ করে বলেন, আশা করছি, মামলাটির রায় যেন দ্রুত কার্যকর হবে। তাহলের আমার ভাইয়ের আত্মা শান্তি পাবে।

‎মামলার অভিযোগে বলা হয়, ২০২৩ সালের ১৪ জুন ভিকটিম শ্যামল বেগারী (৩৮) প্রতিদিনের মত মুন্সীগঞ্জ থানাধীন পূর্ব রাখি সাকিনস্থ নিজের বাড়ীতে একা ঘুমিয়ে পড়ে। ভিকটিম ঘুমিয়ে পড়লে রাত ১ টার দিকে আসামিরা ঘরের দরজা খোলার জন্য তাকে ডাক দেন। আসামিদের কথা শুনে শ্যামল বেগারী ঘরের দরজা খুলে দেন। আসামিরা পূর্বের শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্য হাত ও দুই পায়ে এবং মাথায় গুলি করে মৃত্যু নিশ্চিত করেন। এসময় আসামিদের গুলির শব্দ পেয়ে বাড়ির আশপাশের লোক জন এগিয়ে আসলে তারা ফাঁকা গুলি এবং ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যায়। ওই ঘটনার নিহতের ভাই মো. ইব্রাহিম বেপারী (৩৬) মুন্সিগঞ্জ থানায় হত্যা মামলাটি দায়ের করেন।

মামলাটির তদন্ত করে ২০২৪ সালের ১৭ ফেব্রুয়ারি মুন্সিগঞ্জ সদর থানার উপপরিদর্শক লিপন সরকার ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। এছাড়াও মহিউদ্দিন ব্যাপারী শিশু হওয়ায় তার বিরুদ্ধে দোষীপত্র দেওয়া হয়েছে। মহিউদ্দিন ব্যাপারীর মামলাটি মুন্সিগঞ্জ জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে।

‎২০২৫ সালের ১৪ জুলাই ১১ আসামির বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। গত ১৬ ফেব্রুয়ারি রাষ্ট্র ও আসামিপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য আজ মঙ্গলবার তারিখ ধার্য করেন আদালত। মামলাটির বিচারকালে ৩৩ জন সাক্ষীর মধ্যে ২৭ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

বাংলাদেশ সময়: ২:৪০:০৪   ৩৬ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


বেইলি রোড ট্র্যাজেডির ঘটনায় ১৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
গুলশানে ২০ লাখ টাকা চাঁদা দাবি: ‘ভুয়া আজিজে’র সহযোগী ২ দিনের রিমান্ডে
চিফ হুইপকে নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য প্রচার, হাসান নাসিম কারাগারে
ডিজিএফআইয়ের সাবেক ডিজি আফজাল নাছের ষষ্ঠ দফায় রিমান্ডে
জেমকনের পরিচালক কাজী আনিসের ১০ ব্যাংক হিসাব ফ্রিজ
ফ্ল্যাট গ্রহণে অনিয়ম: টিউলিপসহ ২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ৬ মে
ব্যবসায়ী ওয়াদুদ হত্যা: সাবেক সেনাকর্মকর্তা মাঞ্জিল হায়দার ফের রিমান্ডে
মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড
নতুন মামলায় গ্রেফতার সাবেক মন্ত্রী নুরুজ্জামান
‘এক-এগারোর’ মাসুদ উদ্দিন ফের ৪ দিনের রিমান্ডে

Law News24.com News Archive

আর্কাইভ