জামিনে কারামুক্ত হলেন মডেল মেঘনা

প্রথম পাতা » প্রধান সংবাদ » জামিনে কারামুক্ত হলেন মডেল মেঘনা
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫



জামিনে কারামুক্ত হলেন মডেল মেঘনারাজধানীর ধানমন্ডি থানায় করা চাঁদাবাজি ও প্রতারণার মামলায় জামিন পাওয়ার পর কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন আলোচিত মডেল মেঘনা আলম।

মঙ্গলবার (২৯ এপ্রিল) ঢাকা বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবির এ কথা জানান। তিনি জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাশিমপুর মহিলা কারাগার থেকে মুক্তি পান মেঘনা।

কারা সূত্রে জানা যায়, মেঘনা আলমকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের ৩০ দিনের আটকাদেশ নিয়ে ১০ এপ্রিল কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে অন্তরীন করা হয়। পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে ঐ আটকাদেশ প্রত্যাহার ও ধানমন্ডি থানার অন্য একটি মামলায় জামিন পাওয়ায় তাকে আজ সন্ধ্যা সাড়ে ৬টায় কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ৭:৫৩:০১   ৩৫২ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন নামঞ্জুর
ট্রাইব্যুনালে টাকা লেনদেন নিয়ে মন্তব্য: ব্যারিস্টার ফুয়াদের মামলা নিষ্পত্তি
জাপানে বাংলাদেশিদের কর্মসংস্থানের ব্যাপক সুযোগ রয়েছে: জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি
অভিনেত্রী তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন
বিমানবন্দরে গ্রেফতার সুইডেন আসলাম, আলোচিত অপরাধজগতের উত্থান যেভাবে
লতিফ সিদ্দিকীর মামলার শুনানিতে ট্রাইব্যুনালে হাজির কাদের সিদ্দিকী
মালয়েশিয়া যাওয়ার পথে গ্রেপ্তার সুইডেন আসলাম, জানাল গোয়েন্দা বিভাগ
শেখ হাসিনার ফেরার পথ খতিয়ে দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগের চার নেতা
ঢাকা রেঞ্জের ১৩ জেলায় আইনশৃঙ্খলা তদারকিতে ১২ পুলিশ কর্মকর্তা সংযুক্ত
বেসরকারি ব্যাংকে ঋণখেলাপি বেড়ে দেশে মোট ঋণখেলাপি ৬ লাখ কোটি টাকা ছাড়াল

Law News24.com News Archive

আর্কাইভ