চুয়াডাঙ্গায় অবৈধ সার জব্দ: ব্যবসায়ীর এক মাসের জেল

প্রথম পাতা » অপরাধ » চুয়াডাঙ্গায় অবৈধ সার জব্দ: ব্যবসায়ীর এক মাসের জেল
রবিবার, ৯ নভেম্বর ২০২৫



---

মোঃ আব্দুল্লাহ হক (চুয়াডাঙ্গা): চুয়াডাঙ্গা সদর উপজেলায় অবৈধভাবে মজুদ ও গোপনে পরিবহন করার সময় ৪০০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে জেলা কৃষি বিভাগ। এ ঘটনায় সারের বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় ভ্রাম্যমাণ আদালত সার ব্যবসায়ী শামীম রেজাকে এক মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, শনিবার ৮ নভেম্বর রাত সাড়ে দশটা নাগাদ ব্যবসায়ী শামীম রেজা একটি ট্রাকে করে ৪০০ বস্তা ইউরিয়া সার তার গোষ্ঠবিহার গ্রামের গুদামে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু পথে ভুলবশত ট্রাকটি অন্য রাস্তায় ঢুকে খাদে পড়ে যায়। স্থানীয়দের তৎপরতায় বিষয়টি জানাজানি হলে উপজেলা কৃষি কর্মকর্তা আসিফ ইকবালসহ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান এবং কাগজপত্রবিহীন সারগুলো জব্দ করেন।

রোববার (৯ নভেম্বর) দুপুরে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ী শামীম রেজাকে হাজির করা হয়। বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় আদালত তাকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ সার মজুদকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২১:৪৭:৩২   ১৮৯ বার পঠিত  




অপরাধ’র আরও খবর


কিশোরগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড
পরিবারের কাছে কিশোরের কান্নাজড়িত কণ্ঠ শোনিয়ে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি, টাকা না পেয়ে শ্বাসরোধে হত্যা—আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার
রাজবাড়ীতে ৩৪ রাউন্ড ও দুইটি বিদেশি আগ্নেয়াস্ত্রসহ দুই অস্ত্রধারী গ্রেফতার
চুয়াডাঙ্গা আদালত চত্বরে ভুয়া আইনজীবীসহ দুইজন আটক, ‘রায় পাইয়ে দেওয়ার’ নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
প্রতিপক্ষকে ফাঁসাতে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ
মিরপুরে যুবদল কর্মী খুন হামলার লক্ষ্য ছিলেন যুবদল নেতা, ঝিনাইদহ থেকে আনা হয় ভাড়াটে খুনি: পুলিশের ধারণা
ভ্রাম্যমাণ আদালতে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড, জরিমানা ১ হাজার টাকা
মিরপুরে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২
কিস্তির টাকা তুলতে গিয়ে শিশু ধর্ষণের অভিযোগে এনজিও কর্মী গ্রেপ্তার
সাতক্ষীরায় স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, গণপিটুনিতে নিহত সন্দেহভাজন নারী

Law News24.com News Archive

আর্কাইভ