
স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দূর্বৃত্তদের গুলিতে একাধিক মামলার আসামি পিয়ারুল (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে রাজবাড়ীর সজ্জনকান্দা মধ্যপাড়া মসজিদসংলগ্ন রাজনের দোকানের কাছে এ ঘটনা ঘটে।
নিহত পিয়ারুল -এ এলাকার হারান সেখের ছেলে।
বিভিন্নভাবে জানা যায়, সজ্জনকান্দা মধ্যপাড়া মসজিদে এশার নামাজ আদায় করে বের হওয়ার পর পিয়ারুলকে লক্ষ্য করে গুলি চালায় মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি। তাঁরা তাঁকে লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
বাংলাদেশ সময়: ১৩:৩৪:২২ ১৯ বার পঠিত