চট্টগ্রামের রাউজানের আরআরএসি সরকারি উচ্চবিদ্যালয়ে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বার্ষিক পরীক্ষা চলাকালে এক শিক্ষককে কলম দিয়ে আঘাত করে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে নবম শ্রেণির এক ছাত্রের বিরুদ্ধে। মঙ্গলবার বেলা তিনটার দিকে এই ঘটনা ঘটে। আহত সুচরিত চৌধুরী ওই বিদ্যালয়ের কারিগরি শাখার মেকানিক্যাল বিভাগের শিক্ষক। ঘটনার সময় তিনি ওই ছাত্রকে চুল লম্বা রাখার কারণ জিজ্ঞাসা করেন এবং চুল কাটার নির্দেশ দেন। এতে ক্ষুব্ধ হয়ে ছাত্রটি শিক্ষকের ওপর হামলা চালায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক আহম্মদ জানান, অভিযুক্ত ছাত্রটি ক্লাসে অনিয়মিত ছিল এবং পরীক্ষার সময়ও ঠিকমতো উপস্থিত হতো না। প্রধান শিক্ষক আরও জানান, ওই ছাত্রের আচরণে বেশ কিছুদিন ধরে উগ্রতা লক্ষ্য করা গেছে। ঘটনার পর বিদ্যালয়ের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আহত শিক্ষককে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে এবং তাঁর মাথায় সেলাই লেগেছে। প্রধান শিক্ষকের অভিযোগ, অভিযুক্ত শিক্ষার্থী এখন অন্যদের হুমকি দিচ্ছে।
বাংলাদেশ সময়: ২১:০১:৪৮ ১৮ বার পঠিত #অপরাধ #আরআরএসি সরকারি উচ্চবিদ্যালয় #চট্টগ্রাম #রাউজান #শিক্ষক লাঞ্ছনা #শিক্ষা