শুটিং সেটে দুর্ঘটনার কবলে অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী

প্রথম পাতা » প্রধান সংবাদ » শুটিং সেটে দুর্ঘটনার কবলে অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬



রাজধানীর মহাখালী ক্যান্সার ইনস্টিটিউটে নাটকের শুটিং চলাকালে দুর্ঘটনার শিকার হয়েছেন অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। হাসপাতালের বেডে শুয়ে একটি দৃশ্য ধারণের সময় চিত্রগ্রাহক (ডিওপি) ভারসাম্য হারিয়ে ক্যামেরাসহ সরাসরি তাঁর মুখের ওপর পড়ে যান। এতে অভিনেত্রী মারাত্মক আঘাত পান।

সোশ্যাল মিডিয়ায় বিষয়টি জানিয়ে প্রিয়ন্তী উর্বী লিখেছেন,

সোমবার শুটিংয়ে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সত্যি বলতে, অভিজ্ঞতাটা ছিল ভয়ংকর! আমি একটা মিউট শট দিচ্ছিলাম, যেখানে আমি হাসপাতালের বেডে শুয়ে ছিলাম আর সবাই মিলে বেডটা টেনে আমাকে একটা রুমে নিয়ে যাচ্ছিল। ক্লোজ শটের জন্য আমাদের ডিওপি বেডের ওপর উঠে আমার মুখের সামনে ক্যামেরা সেট করছিলেন। শটের মাঝখানে বেডটা ঝাঁকি খাওয়ায় আমাদের ডিওপি ব্যালেন্স হারিয়ে ফেলেন, আর ক্যামেরাসহ সরাসরি আমার মুখের ওপর পড়ে যান। এক মুহূর্তের জন্য আমি কিছু দেখতে পাচ্ছিলাম না, কথা বলতে পারছিলাম না। অসহ্য ব্যথাটা হয়েছিল!

দুর্ঘটনার পর তিনি হাসপাতালে গিয়ে এক্স-রে করিয়েছেন এবং বর্তমানে ব্যথানাশক ওষুধ ও অ্যান্টিবায়োটিক সেবন করছেন। উর্বী জানান, এটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এবং এতে কারও কোনো দোষ নেই। তিনি আরও বলেন, তাঁর নাক ভাঙেনি তবে আঘাতের কারণে অনেক ফুলে গেছে। শারীরিক অস্বস্তি সত্ত্বেও তিনি শুটিং চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২১:০৫:৩০   ১১৪ বার পঠিত   #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


কাতার থেকে ফেরার পর গাজীপুরে নিষিদ্ধ যুবলীগ নেতা গ্রেপ্তার
বিশেষজ্ঞদের সভা হামের টিকার মান ও টিকাদান পরিসংখ্যানে গলদ, জরুরি কর্মসূচির পরামর্শ বিশেষজ্ঞদের
আহত বিজিবি সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী
সয়াবিন তেলের দাম নিয়ন্ত্রণে আমদানিকারকদের ওপর চাপ প্রয়োগ করা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন
ব্যাচেলর পয়েন্ট শেষ: আবেগঘন বার্তায় স্মৃতিচারণ করলেন পলাশ
লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে সংঘর্ষ: ৬ জন গ্রেপ্তার
মোহাম্মদপুরে তূর্যর দাফন, প্যারোলের আবেদন করা হয়নি বলে জানালেন গাজীপুরের ডিসি
এক রাতেই ইউক্রেনের ১২৪৬ ড্রোন ভূপাতিতের দাবি রাশিয়ার
বগুড়া সরকারি কলেজ বগুড়া সরকারি কলেজে ১ হাজার ৮২১ শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক মাত্র চারজন

Law News24.com News Archive

আর্কাইভ