কক্সবাজারে ১৯ কোটি ৫৭ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

প্রথম পাতা » প্রধান সংবাদ » কক্সবাজারে ১৯ কোটি ৫৭ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬



কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) প্রায় ১৯ কোটি ৫৭ লাখ ২০ হাজার ৯০০ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে। রোববার (১৮ অক্টোবর) সকালে ব্যাটালিয়ন সদরে আয়োজিত অনুষ্ঠানে ৬ লাখ ৫২ হাজার ২৪৮ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৫৫ লিটার বাংলা মদ ধ্বংস করা হয়। বিজিবি জানায়, ২০২৫ সালের ১৪ আগস্ট থেকে ২০২৬ সালের ১৮ অক্টোবর পর্যন্ত বিভিন্ন সময়ে সীমান্তে পরিচালিত অভিযানে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়েছিল। মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে কক্সবাজার রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাজী সামশের উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও রামু সেক্টরের সেক্টর কমান্ডার, ৩৪ বিজিবির অধিনায়ক, বান্দরবানের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ বিজিবির অন্যান্য কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন। বিজিবি আরও জানায়, গত এক বছরে কক্সবাজার ব্যাটালিয়ন ১৬০ কোটি ২৮ লাখ ৬৭ হাজার ৯২০ টাকা মূল্যের মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল জব্দ করেছে এবং এসব ঘটনায় ২৮৫ জন আসামিকে আটক করেছে। বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত দিয়ে মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত রেখেছে।

বাংলাদেশ সময়: ৮:২৩:৪৩   ৮ বার পঠিত   #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিলের পর কমল তেলের দাম
কক্সবাজারে ১৯ কোটি ৫৭ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
মডেল আকাঙ্ক্ষা চৌধুরীকে জোর করে গাড়িতে তুলে নেওয়ার অভিযোগ
সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুদকের চার্জশিট দাখিলের অনুমোদন
মা ও দুই সন্তানের লাশ উদ্ধার দিনাজপুরে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার, চিরকুটে লেখা ‘আমি অভাগী মা’
মূল্যায়ন দলের সুপারিশ হামের প্রাদুর্ভাব মোকাবিলায় ৬ মাস থেকে ৯ বছর বয়সী শিশুদের দ্রুত টিকা দেওয়ার সুপারিশ
সৌদিতে ৫ শিয়া তরুণের মৃত্যুদণ্ড কার্যকর, মানবাধিকার সংস্থার উদ্বেগ
পাকিস্তানে প্রতি তিনজনের একজন মানসিক সমস্যায় আক্রান্ত
বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আরও ৭ জন, পরবর্তী শুনানি ২৮ অক্টোবর
মা ইলিশ রক্ষায় কোস্ট গার্ডের কঠোর নজরদারি

Law News24.com News Archive

আর্কাইভ