ইস্টার্ণ ইন্সুরেন্স কোম্পানীর মাহমুদ-জাকিয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » ইস্টার্ণ ইন্সুরেন্স কোম্পানীর মাহমুদ-জাকিয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা
বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬



ইস্টার্ণ ইন্সুরেন্স কোম্পানীর মাহমুদ-জাকিয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা

ইস্টার্ণ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের সাবেক ডিএমডি মাহমুদ হাসান ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জান্নাতুন নেসা জাকিয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

বুধবার (৪ মার্চ) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

ঢাকা মহানগর দায়রা জাজ আদালতের বেঞ্চ সহকারি মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

আবেদনে বলা হয়, মাহমুদ হাসান এবং জান্নাতুন নেসা জাকিয়ার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধন চলছে এবং দুদক-এ সম্পদ বিবরনী দাখিল না করার অভিযোগের মামলারও তদন্ত চলছে।

আবেদনে আরও বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে বিদেশে পালাতে পারেন বলে অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়। তাই অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করা একান্ত প্রয়োজন।

বাংলাদেশ সময়: ২:৩৭:৪০   ১০৩ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
তনু হত্যা মামলায় সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, রেড নোটিশ জারির নির্দেশ
রামিসা ধর্ষণ-হত্যা রায়ের পর্যালোচনায় যা বললেন আদালত
রায়ে সন্তুষ্ট রামিসার বাবা, দ্রুত কার্যকরের দাবি
রামিসা হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড
শিশু রামিসা হত্যা মামলার রায় রোববার
শিশু রামিসা হত্যা: সোহেল রানা ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ
আদালতের সাক্ষ্যতে হত্যার লোমহর্ষক বর্ণনা দিলেন রামিসা মা-বাবা
আদালতে আনা-নেওয়ার সময় আসামির কথা বলা ও প্রচারে কড়া নির্দেশনা
রামিসা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ, আসামির আত্মপক্ষ সমর্থন আজ

Law News24.com News Archive

আর্কাইভ