স্ত্রী-ছেলেসহ নাফিজ সরাফতের ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » স্ত্রী-ছেলেসহ নাফিজ সরাফতের ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫



স্ত্রী-ছেলেসহ নাফিজ সরাফতের ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

পদ্মা ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফত, স্ত্রী আঞ্জুমান আরা শহিদ, ছেলে চৌধুরী রাহিব সাফওয়ান সরাফতের ব্যাংক হিসাব অবরুদ্ধের (ফ্রিজ) আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

আবেদনে বলা হয়, চৌধুরী নাফিজ সরাফতসহ অন্যদের বিরুদ্ধে ঘুস, দুর্নীতি, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহার করে গ্রাহকের সঙ্গে প্রতারণা এবং নিজেদের মাধ্যমে একে অপরের যোগসাজশে প্রায় ৮৮৭ কোটি টাকা আত্মসাৎ ও বিভিন্ন অভিযোগের ওপর অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য অনুসন্ধান টিম কাজ করছে।

এতে বলা হয়, অভিযোগের অনুসন্ধানকালে সংশ্লিষ্ট রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়— চৌধুরী নাফিজ সরাফাত, স্ত্রী আজুমান আরা শহীদ ও ছেলে রাহিব সাফওয়ান চৌধুরীর নিজ নামে এবং তাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংকের হিসাবে পেশা, অর্থের উৎস ও হিসাব খোলার উদ্দেশের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বিপুল অঙ্কের টাকা জমা ও উত্তোলনের তথ্য পাওয়া যায়। যা তাদের জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ। এই বিপুল পরিমাণ ব্যাংক লেনদেন মানিলন্ডারিংয়ের উদ্দেশে করা হয়েছে বলে অনুসন্ধানকালে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়।

আবেদনে আরও বলা হয়, দুদক অনুসন্ধান শুরুর পর থেকে অভিযোগ সংশ্লিষ্টরা ব্যাংক হিসাবে থাকা অর্থ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার জন্য বিভিন্নভাবে প্রচেষ্টা করছেন মর্মে বিশ্বস্ত সূত্রে জানা যায়। বর্তমানে অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি, তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবগুলো অবিলম্বে অবরুদ্ধ করা আবশ্যক। সংশ্লিষ্ট ব্যক্তিদের নিজ নামীয়, পরিবারের সদস্য বা পোষ্যদের ও স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামীয় ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধকরণের জন্য বিএফআইইউ এবং সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আদেশ প্রদানের প্রয়োজন।

উল্লেখ, একই আদালত গত ৭ জানুয়ারি নাফিজ সারাফত, আঞ্জুমান আরা শহিদ, রাহিব সাফওয়ান সরাফতের রাজধানীর বিভিন্ন জায়গায় থাকা ১৮টি ফ্ল্যাট জব্দের আদেশ দেন। ফ্ল্যাট বাদে নাফিজ সারাফত ও আঞ্জুমান আরা শহিদের নামে থাকা জমিসহ বাড়ি, প্লটও ক্রোকের আদেশ দেওয়া হয়েছে। এরপর ২২ জানুয়ারি নাফিজ সরাফতের দুবাইয়ে থাকা একটি ফ্ল্যাট ও একটি ভিলা জব্দের আদেশ দেন একই আদালত।

বাংলাদেশ সময়: ০:২০:৩০   ২৭৭ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


হাতিরঝিলে ব্যবসায়ী হত্যা : দুই দিনের রিমান্ড স্বামীর, কারাগারে স্ত্রী
১৫ বছর আগে ব্যবসায়ী হত্যায় ২ আসামির যাবজ্জীবন
শিশু ধর্ষণের দায়ে ওসমানের যাবজ্জীবন
এবার হত্যাচেষ্টার মামলায় সাবেক উপাচার্য কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখানোর আবেদন
সালমান এফ রহমানকে এবার আরেক মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ
মহাখালীতে রেল কর্মকর্তা হত্যা মামলায় ‘প্রেমিকা’ বিউটি রিমান্ডে
বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় প্রেমিককে হত্যা, প্রেমিকা ৩ দিনের রিমান্ডে
সাজানো মামলায় ২৭ বছর আদালতে ঘুরছেন ৮ বিএনপি নেতাকর্মী, পরোয়ানার পরও হাজির হননি বাদী
প্রতারণার মামলায় সময় টিভির সাবেক এমডি জোবায়েরের জামিন নামঞ্জুর
কাফরুলে যুবদলকর্মী হত্যা: শ্যুটার চঞ্চলের ৩ দিনের রিমান্ড

Law News24.com News Archive

আর্কাইভ