সাবেক মার্কিন রাষ্ট্রদূতের গাড়িবহরে হামলার মামলায় ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষ

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » সাবেক মার্কিন রাষ্ট্রদূতের গাড়িবহরে হামলার মামলায় ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬



সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্সা বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনায় মোহাম্মদপুর থানায় করা মামলায় মোট ১০ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে পুলিশ পরিদর্শক মনিরুজ্জামান সাক্ষ্য প্রদান করেন। মামলাটিতে মোট ২৮ জন সাক্ষীর মধ্যে এখন পর্যন্ত ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হলো।

আসামিপক্ষের আইনজীবী গাজী ফয়সাল ইসলাম জানান, আদালতে সাক্ষী পুলিশ পরিদর্শক মনিরুজ্জামানকে জেরা করা হয়েছে। আদালত পরবর্তী সাক্ষীর জন্য আগামী বছরের ১১ জানুয়ারি দিন ধার্য করেছেন এবং মামলার বাদী ড. বদিউল আলম মজুমদারকে পুনরায় জেরা করার আদেশ দিয়েছেন।

২০১৮ সালের ১০ আগস্ট রাতে ড. বদিউল আলম মজুমদার বাদী হয়ে মোহাম্মদপুর থানায় এই মামলাটি দায়ের করেন। ২০২১ সালের ১৮ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. আব্দুর রউফ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরবর্তীতে অধিকতর তদন্তের স্বার্থে মামলাটি ঢাকার সিএমএম বরাবর প্রেরণ করা হয়। অধিকতর তদন্ত শেষে ২০২৩ সালের ১৯ সেপ্টেম্বর ডিবি পুলিশের সহকারী পুলিশ সুপার রাজন সাহা সম্পূরক অভিযোগপত্র দাখিল করেন। ওই বছরের ১৯ নভেম্বর তৎকালীন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরী অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। সম্পূরক অভিযোগপত্রে মোট ২৮ জনকে সাক্ষী করা হয়েছে। মামলার আসামিরা হলেন নাইমুল হাসান, মোহাম্মদ ইশতিয়াক মাহমুদ, ফিরোজ মাহমুদ, মীর আমজাদ হোসেন, সাজু ইসলাম, রাজীবুল ইসলাম, শহিদুল আলম খান, সিয়াম ও অলি আহমেদ।

বাংলাদেশ সময়: ৭:২৯:৪৬   ৭ বার পঠিত   #  #  #  #  #  #




জেলা জজ কোর্ট’র আরও খবর


সাবেক মার্কিন রাষ্ট্রদূতের গাড়িবহরে হামলার মামলায় ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষ
বিএনপি কর্মী হত্যাচেষ্টা মামলায় মৌলভীবাজারের সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার
রবীন্দ্রনাথের গ্রাফিতি মোছার চেষ্টা: রিমি ও সুজন কারাগারে
নিউ গিনি প্রোপার্টিজে হামলা ও ভাঙচুরের মামলায় প্রধান আসামির জামিন
রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনের ১৪ বছরের কারাদণ্ড
প্লট বরাদ্দে দুর্নীতি নিউগিনি প্রপার্টিজে হামলা ও ভাঙচুর: প্রধান আসামির জামিন
জুলাই হত্যা মামলায় সাবেক এমপি হাসনাত আবদুল্লাহর ছেলে মঈনউদ্দিন ফের গ্রেপ্তার
ব্লগার নিলয় হত্যা মামলায় সাক্ষ্য দিলেন ময়নাতদন্তকারী চিকিৎসক
এমপি গাজী নজরুলের জামিন আবেদন নামঞ্জুর
শিল্পকলা একাডেমির দেয়ালে রবীন্দ্রনাথের প্রতিকৃতি মোছার চেষ্টা: ৪ জনের রিমান্ড আবেদন

Law News24.com News Archive

আর্কাইভ