ভিডিও ভাইরাল ঢাকার ফুটপাতে মারধরের ঘটনায় যুবক আটক, দায়িত্বে অবহেলায় এএসআই প্রত্যাহার

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভিডিও ভাইরাল ঢাকার ফুটপাতে মারধরের ঘটনায় যুবক আটক, দায়িত্বে অবহেলায় এএসআই প্রত্যাহার
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬



ঢাকার ধানমন্ডি এলাকার ফুটপাতে এক ব্যক্তিকে মারধরের ঘটনায় খালিদ হাসান (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর পৌনে ১২টার দিকে ধানমন্ডির মীনা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। ঘটনার সময় উপস্থিত ধানমন্ডি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল হাইকে কর্তব্যে অবহেলার অভিযোগে কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়েছে।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, গত সোমবার দুপুরে ধানমন্ডি সাতমসজিদ রোডের বাংলাদেশ আই হসপিটালের উল্টো দিকে শহীদ আবদুল্লাহ আল মাসুদ (৪৮) নামের এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস করানোর অভিযোগে খালিদকে আটক করা হয়েছে। তাকে ঢাকা মহানগর পুলিশের রমনা জোনের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

ভুক্তভোগী তরুণীর অভিযোগ, শহীদ আবদুল্লাহ তাকে ‘ব্যাড টাচ’ করেছিলেন, কিন্তু ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা তাকে আটক করতে অনীহা প্রকাশ করেন। এরপর তরুণী তার এক স্বজনকে ডেকে আনলে তিনি শহীদ আবদুল্লাহকে মারধর করেন। বর্তমানে ওই স্বজনকে আটকের ঘটনায় তরুণী ক্ষোভ প্রকাশ করেছেন। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় দাঙ্গা দমন বিভাগের আরও দুই সদস্য উপস্থিত ছিলেন, তবে তাদের বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়ার তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পুলিশের উপস্থিতিতেই প্রকাশ্যে ওই ব্যক্তিকে মারধর করা হচ্ছে এবং পুলিশ সদস্যরা দর্শকের ভূমিকা পালন করছেন।

বাংলাদেশ সময়: ৭:৩০:০৯   ৭ বার পঠিত   #  #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


ঢামেক হাসপাতালে হাসানুল হক ইনুর স্বাস্থ্য পরীক্ষা
বিশ্বে ৮০ কোটি তরুণ কর্মসংস্থানহীন ভবিষ্যতের ঝুঁকিতে: ইউএনডিপি
স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ
হাম ও হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু
ভিডিও ভাইরাল ঢাকার ফুটপাতে মারধরের ঘটনায় যুবক আটক, দায়িত্বে অবহেলায় এএসআই প্রত্যাহার
সাবেক মার্কিন রাষ্ট্রদূতের গাড়িবহরে হামলার মামলায় ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষ
সাবেক ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক ও তার স্ত্রীর সম্পদ ক্রোকের নির্দেশ
ময়মনসিংহে বিদ্যালয়ে দুই শিক্ষকের মারামারি, তদন্তের নির্দেশ
ইয়েমেনে সংঘাত: খাদ্যসহায়তা ব্যাহত, ঝুঁকিতে ৮ লাখ মানুষ
মন্ত্রীকে না জানিয়ে সরকারি সফরে এপিএস, গুদাম পরিদর্শনের পর অব্যাহতি

Law News24.com News Archive

আর্কাইভ