সরকারবিরোধী চক্রান্ত, সহিংস উসকানি, অবৈধ অর্থায়ন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের অভিযোগে পল্লবী থানার মামলায় অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তা কাজী গুলশান আরা (৪৩) ও বিজয় দেবাশীষ নারায়ন পালকে চার দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান শুনানি শেষে এ আদেশ দেন। তদন্তকারী কর্মকর্তা ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের পরিদর্শক শেখ বশির আহমেদ আসামিদের অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনে বলা হয়, আসামিদের রিমান্ডে দেওয়া তথ্য পর্যালোচনা করা হচ্ছে এবং ষড়যন্ত্র চিহ্নিত করতে আরও রিমান্ড চাওয়া হবে। এর আগে গত সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলমের আদালত তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। গত ১১ অক্টোবর রাতে পল্লবী জোনাল টিমের অভিযানে কাজী গুলশান আরাকে তার বাসা থেকে এবং পরে তার তথ্যের ভিত্তিতে বনানীর বাসা থেকে দেবাশীষকে গ্রেপ্তার করা হয়।
বাংলাদেশ সময়: ১২:২০:৩৬ ৬ বার পঠিত #অপরাধ #কারাগার #গ্রেফতার #পল্লবী থানা #রিমান্ড #সেনা কর্মকর্তা