প্লেটে খাবার কম দেওয়ায় মাকে হত্যা, ছেলের যাবজ্জীবন

প্রথম পাতা » অপরাধ » প্লেটে খাবার কম দেওয়ায় মাকে হত্যা, ছেলের যাবজ্জীবন
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫



প্লেটে খাবার কম দেওয়ায় মাকে হত্যা, ছেলের যাবজ্জীবন

মুন্সীগঞ্জের শ্রীনগরে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে মাকে হত্যার দায়ে ছেলে রুবেল মোল্লাকে (৩৮) দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে মুন্সীগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক ড. মো. আলমগীর এ রায় ঘোষণা করেন।

আসামি রুবেল মোল্লা শ্রীনগর উপজেলার পশ্চিম বাঘরা মোল্লাবাড়ি এলাকার মৃত শমসের মোল্লার ছেলে। ঘটনার পর থেকে কারাগারে আছেন তিনি। রায়ের সময় আসামি রুবেল আদালতে উপস্থিত ছিলেন, রায় শেষে ফের তাকে কারাগারে পাঠানো হয়।

দায়রা জজ দ্বিতীয় আদালতের বেঞ্চ সহকারি মো. হাছান ছারওয়ার্দী এসব তথ্য নিশ্চিত করেন।

মামলা ও আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১০ অক্টোবর রাত সাড়ে নয়টার দিকে রুবেল মোল্লা তার মায়ের কাছে রাতের খাবার চায়। এসময় প্লেটে খাবার কম দেওয়ায় রুবেল ভাতের প্লেট ছুঁড়ে ফেলে দেয়। পরে রুবেলের মা নুরজাহান বেগম তাকে আবারও খাবার দেয়। এ ঘটনার এক পর্যায়ে রুবেল বাঁশের লাঠি দিয়ে তার মা নুরজাহান বেগমের (৬৫) মাথায় সজোরে আঘাত করে। এসময় নুরজাহান বেগম চিৎকার করে ঘর হতে বের হয়ে উঠানে পড়ে যায়। পরে তাকে রুবেল আবারও মাথায় আঘাত করে। রুবেলের হাতে থাকা বাঁশের লাঠির আঘাতে নুরজাহান বেগম ঘটনাস্থলেই মারা যান। তাৎক্ষণিক আশেপাশের লোকজন এসে রুবেলকে আটক করে পুলিশে দেয়।

এ ঘটনায় নুরজাহান বেগমের অপর ছেলে শ্রীনগর উপজেলার বাঘড়া মোল্লাবাড়ি এলাকার মৃত শমসের মোল্লার ছেলে আক্কাস মোল্লা (৫০) বাদী হয়ে শ্রীনগর থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনায় প্রায় ৮ বছর পর মামলা আদালতে বিচারাধীন থাকা অবস্থায় ১৩ জন সাক্ষীর স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে রুবেলকে দোষী সাব্যস্ত করে আদালত এই রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ আরিফ হোসেন বলেন, রায়ে আমরা রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।

বাংলাদেশ সময়: ০:২৪:৩৫   ২৩৭ বার পঠিত  




অপরাধ’র আরও খবর


রাজবাড়ীতে দূর্বৃত্ত‌দের গুলিতে একাধিক মামলার আসামি পিয়ারুল নিহত
মানিকগঞ্জে সার পাচারকালে সাব-ডিলার আটক, দুই লাখ টাকা জরিমানা
এসআরবির তদন্ত ভোরে প্রশ্নপত্র আসে এনবিআরের দুই কর্মীর কাছে, কয়েক ঘণ্টার মধ্যে ছড়িয়ে পড়ে উত্তরসহ
নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফকে গুলি করে হত্যা
ময়মনসিংহে বিদ্যালয়ে দুই শিক্ষকের মারামারি, তদন্তের নির্দেশ
চুল কাটতে বলায় শিক্ষককে কলম দিয়ে আঘাত করল নবম শ্রেণির ছাত্র
মাদারীপুরে জেলা জজের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ
অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও অভিযুক্তদের প্রকৃত বয়স নির্ধারণের দাবি
রাজবাড়ীর গোয়ালন্দে ৯০ লক্ষ টাকার ৩০হাজার পিস ইয়াবাসহ ৩জন গ্রেফতার
নোয়াখালীতে ঘুমন্ত ব্যক্তিকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা, সাবেক স্ত্রী ও শাশুড়ি আটক

Law News24.com News Archive

আর্কাইভ