রবীন্দ্রনাথের গ্রাফিতি মোছার চেষ্টা: রিমি ও সুজন কারাগারে

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » রবীন্দ্রনাথের গ্রাফিতি মোছার চেষ্টা: রিমি ও সুজন কারাগারে
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬



ঢাকায় শিল্পকলা একাডেমির সামনে দেয়ালে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি মোছার চেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় মারজিয়া খন্দকার রিমি ও সুজন মিয়াকে দুই দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

গত রোববার আদালত রিমি ও সুজনের দুই দিন এবং আয়াস ও সাকিবুল হাসানকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। রিমান্ড শেষে তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই আব্দুল গাফফার হিমেল আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে যা যাচাই-বাছাই করা হচ্ছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এবং পলাতক আসামিদের শনাক্ত করতে তাদের কারাগারে রাখা প্রয়োজন। আসামিদের পক্ষে জামিন শুনানি করেন অ্যাডভোকেট মনির হোসেন সুমন, তবে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করলে আদালত জামিন আবেদন নাকচ করেন।

গত শনিবার দুপুরে শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি মুছতে গেলে পুলিশের বাধার মুখে পড়েন আয়াসসহ একদল তরুণ। এ সময় বাগবিতণ্ডার জেরে পুলিশ আয়াসসহ চারজনকে আটক করে। ঘটনাস্থলে এক নারীকে গ্রাফিতিতে কালি দিতেও দেখা যায়। ওই নারী দাবি করেন, তারা ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ জানাতে এসেছেন। এ ঘটনায় শাহবাগ থানার এসআই জিয়াউল হক অপরাধমূলক ষড়যন্ত্র, বিদ্বেষ ছড়ানো ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলাটি দায়ের করেন। উল্লেখ্য, গত ৫ অক্টোবর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ফুটপাত দখলমুক্ত করার পর সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরসহ ১০ জন গুণী ব্যক্তির গ্রাফিতি আঁকা হয়েছিল।

বাংলাদেশ সময়: ৭:২৬:০২   ৯ বার পঠিত   #  #  #  #  #  #  #




জেলা জজ কোর্ট’র আরও খবর


রবীন্দ্রনাথের গ্রাফিতি মোছার চেষ্টা: রিমি ও সুজন কারাগারে
নিউ গিনি প্রোপার্টিজে হামলা ও ভাঙচুরের মামলায় প্রধান আসামির জামিন
রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনের ১৪ বছরের কারাদণ্ড
প্লট বরাদ্দে দুর্নীতি নিউগিনি প্রপার্টিজে হামলা ও ভাঙচুর: প্রধান আসামির জামিন
জুলাই হত্যা মামলায় সাবেক এমপি হাসনাত আবদুল্লাহর ছেলে মঈনউদ্দিন ফের গ্রেপ্তার
ব্লগার নিলয় হত্যা মামলায় সাক্ষ্য দিলেন ময়নাতদন্তকারী চিকিৎসক
এমপি গাজী নজরুলের জামিন আবেদন নামঞ্জুর
শিল্পকলা একাডেমির দেয়ালে রবীন্দ্রনাথের প্রতিকৃতি মোছার চেষ্টা: ৪ জনের রিমান্ড আবেদন
হত্যাচেষ্টা মামলায় জামালপুরের সাবেক এমপি নূর মোহাম্মদ গ্রেপ্তার
আদালতে হাতকড়া ও লিফট নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন পলক

Law News24.com News Archive

আর্কাইভ