প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে: জহির উদ্দিন স্বপন

প্রথম পাতা » জাতীয় » প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে: জহির উদ্দিন স্বপন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬



প্রধানমন্ত্রীর আসন্ন জাপান সফর বাংলাদেশ ও জাপানের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক অনন্য উচ্চতর পর্যায়ে উন্নীত করবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে সফররত জাপানি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৬ অক্টোবর তিন দিনের রাষ্ট্রীয় সফরে জাপান যাওয়ার কথা রয়েছে। এই সফর উপলক্ষে বাংলাদেশ ও জাপানের ব্যবসা-বাণিজ্যের সম্ভাবনা নিয়ে আলোচনার জন্য বর্তমানে একটি জাপানি প্রতিনিধিদল ঢাকায় অবস্থান করছে। প্রতিনিধিদলটি বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করছে। এরই ধারাবাহিকতায় তারা প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

বাংলাদেশ সময়: ৮:২৬:৫৪   ৬ বার পঠিত   #  #  #  #  #  #




জাতীয়’র আরও খবর


প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে: জহির উদ্দিন স্বপন
আইনি সেবা সহজ করতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, ধর্ম যার যার রাষ্ট্র সবার: চিফ হুইপ
সৌদি আরবের রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত
দুই বছর পর নতুন প্রধান তথ্য কমিশনার ও দুই কমিশনার পেল তথ্য কমিশন
শাহ আমানত বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার উদ্যোগ
জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে সামষ্টিক পরিকল্পনা গ্রহণ করতে হবে: অর্থমন্ত্রী
বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ
নতুন ভোটার হতে আবেদন করতে লাগবে যেসব কাগজপত্র
খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকিতে ১ কোটি ৮১ লাখ মানুষ

Law News24.com News Archive

আর্কাইভ