রাবিতে কোরআন পোড়ানোর মামলায় শিক্ষার্থী গ্রেফতার

প্রথম পাতা » অপরাধ » রাবিতে কোরআন পোড়ানোর মামলায় শিক্ষার্থী গ্রেফতার
বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫



রাবিতে কোরআন পোড়ানোর মামলায় শিক্ষার্থী গ্রেফতার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন আবাসিক হল ও মসজিদে কোরআন শরীফ পোড়ানো মামলায় বিশ্ববিদ্যালয়টির এক শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ইউনিট তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত শিক্ষার্থীর নাম মো. ফেরদৌস রহমান ফরিদ (২২)। তিনি ময়মনসিংহের ভালুকা থানার ডাকাতিয়া ইউনিয়নের মো. মজিবর রহমানের ছেলে। ফরিদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ৫ম সেমিস্টারের ছাত্র।

জানা গেছে, গত ১২ জানুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাতটি হলের মসজিদের মেঝে ও শেলফে কোরআন শরীফ পোড়ানো অবস্থায় পাওয়া যায়। হলগুলো হলো, শহীদ জিয়াউর রহমান হল, শহীদ হাবিবুর রহমান হল, মাদার বখস হল, মতিহার হল, সোহরাওয়ার্দী হল, শেরে বাংলা একে ফজলুল হক হল ও শহীদ আমির আলী হলের মুক্তমঞ্চ। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্টদের মধ্যে বিক্ষুব্ধ প্রতিক্রিয়া ও ক্ষোভের সঞ্চার হয়। পরে এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মতিহার থানায় একটি মামলা দায়ের করে।

পুলিশ জানায়, মামলাটির তদন্তে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসহ অন্যান্য স্থানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ এবং প্রযুক্তিগত বিশ্লেষণ করা হয়। তদন্তে ঘটনার সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সংশ্লিষ্টতা পাওয়া যায়।এরপরই অভিযান চালিয়ে ফরিদকে গ্রেফতার করা হয়।

পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ফেরদৌস রহমান ফরিদ ঘটনার সাথে নিজের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে। তার বক্তব্যসহ অন্যান্য বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ০:৪৪:৩৮   ২৩৪ বার পঠিত  




অপরাধ’র আরও খবর


রাজবাড়ীর গোয়ালন্দে এসআরবি-১০ এর অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি ও ককলেটসহ একজন গ্রেফতার
৯৫০ বোতল ফেনসিডিল মামলায় আশরাফের ১০ বছরের কারাদণ্ড
রাজবাড়ী কাপড় বাজারের নারী উদ্যোক্তার উপর হামলা ও শ্লীলতাহানির ঘটনার ৩জন গ্রেফতার
কিশোরগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড
পরিবারের কাছে কিশোরের কান্নাজড়িত কণ্ঠ শোনিয়ে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি, টাকা না পেয়ে শ্বাসরোধে হত্যা—আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার
রাজবাড়ীতে ৩৪ রাউন্ড ও দুইটি বিদেশি আগ্নেয়াস্ত্রসহ দুই অস্ত্রধারী গ্রেফতার
চুয়াডাঙ্গা আদালত চত্বরে ভুয়া আইনজীবীসহ দুইজন আটক, ‘রায় পাইয়ে দেওয়ার’ নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
প্রতিপক্ষকে ফাঁসাতে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ
মিরপুরে যুবদল কর্মী খুন হামলার লক্ষ্য ছিলেন যুবদল নেতা, ঝিনাইদহ থেকে আনা হয় ভাড়াটে খুনি: পুলিশের ধারণা
ভ্রাম্যমাণ আদালতে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড, জরিমানা ১ হাজার টাকা

Law News24.com News Archive

আর্কাইভ