গাজীপুরের কাশিমপুর কারাগারে গাঁজা-দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ২

প্রথম পাতা » সারাদেশ » গাজীপুরের কাশিমপুর কারাগারে গাঁজা-দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ২
শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩



 

---

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে দেশীয় অস্ত্র ও গাঁজা নিয়ে প্রবেশের দায়ে গাজীপুর সিটি করপোরেশনের ট্রাকচালকসহ দুইজনকে গ্রেফতার করেছে করে কারারক্ষীরা। পরে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।

শনিবার (২ সেপ্টেম্বর) গ্রেফতার দুজনকে আদালতে পাঠানো হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আশরাফ উদ্দিন।

গ্রেফতাররা হলেন— গাজীপুর সিটি করপোরেশনের সদর থানার ছোট দেওরা এলাকার ট্রাকচালক মো. আবু নাঈম (২৮) ও একই থানার শান্তি পল্লী এলাকার চালকের সহকারী মো. আশরাফ (৩০)।

পুলিশ কর্মকর্তা বলেন, শুক্রবার (১ সেপ্টেম্বর) ময়লা-আবর্জনা আনতে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে ঢুকছিল গাজীপুর সিটি করপোরেশনের একটি ড্রাম ট্রাক। এসময় কারারক্ষীরা ট্রাক তল্লাশি করে ট্রাকের সিট কাভারের ভেতর থেকে কালো টেপ দিয়ে প্যাঁচানো প্রায় ২৫০ গ্রাম গাঁজা, ২টি দা, ১টি চাকু এবং ২টি মোবাইল ফোন জব্দ করে। পরে পুলিশে খবর দেওয়া হলে তাদের আটক করে কোনাবাড়ি থানায় আনা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার গ্রেফতার দুজনকে আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৩:১৭:৪৮   ৪০৮ বার পঠিত   #  #




সারাদেশ’র আরও খবর


রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ শনাক্ত
সাজেকে পর্যটক প্রবেশ ও অবস্থানে জেলা প্রশাসনের নিষেধাজ্ঞা
শরীয়তপুরের জাজিরায় নদীভাঙনে বিলীন হওয়ার পথে আলম খানকান্দি গ্রাম
লোনাপানির চিংড়ি শিকার ছেড়ে রঙিন মোমবাতি তৈরিতে স্বাবলম্বী ঊর্মিলা
মৌলভীবাজারের আটাইকিরি পদ্মবিলে ফুটেছে সাদা-গোলাপি পদ্ম
কুষ্টিয়ায় বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, বিজিবির পাল্টা গুলি
প্রয়োজনে বেঁধে রাখেন, তবু অপমান করবেন না—ডাকাতদের বললেন সাবেক পুলিশ কর্মকর্তা
গবেষণার ফলাফল সুন্দরবনের ৩৯ শতাংশ সুন্দরী গাছ আগামরা রোগে আক্রান্ত
কালাইয়ে কিডনি বেচাকেনা কালাইয়ে কিডনি বেচাকেনা: বিচার না হওয়ায় জামিনে বেরিয়ে ফের অপরাধে জড়াচ্ছেন আসামিরা
অসহায় পরিবারের ১১৩ জন মেয়ের বিয়ে দিলেন ব্যবসায়ী রুহুল আমিন

Law News24.com News Archive

আর্কাইভ