ভারতের বিপক্ষে হারলেই যে দুঃসংবাদ পাবে পাকিস্তান

প্রথম পাতা » খেলা » ভারতের বিপক্ষে হারলেই যে দুঃসংবাদ পাবে পাকিস্তান
শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩



---

চার বছরের বেশি সময় পর আবারও ওয়ানডে ক্রিকেটে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। চলমান এশিয়া কাপের তৃতীয় ম্যাচে আজ (শনিবার) মাঠে নামছে দক্ষিণ এশিয়ার দুই জায়ান্ট।

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মাঠের লড়াই ছাপিয়ে যার ঢেউ আছড়ে পড়ে দর্শকদের মধ্যেও। রাজনৈতিক বৈরিতার কারণে দুই দলের দ্বিপাক্ষিক সিরিজ হয় না দীর্ঘদিন। বড় কোনো টুর্নামেন্ট ছাড়া ভারত-পাকিস্তানের দ্বৈরথ দেখার সুযোগ নেই। অবশেষে এশিয়া কাপের মঞ্চে আরও একবার সেই রোমাঞ্চের অপেক্ষায় ক্রিকেট বিশ্ব।

নিজেদের প্রথম ম্যাচে নবাগত নেপালের বিপক্ষে বিশাল জয় দিয়ে এশিয়া কাপ শুরু করেছে পাকিস্তান। ভারতের বিপক্ষে আজ জিতলেই নিশ্চিত হয়ে যাবে সুপার ফোর। অন্যদিকে আসরে প্রথমবারের মত খেলতে নামছে ভারত। রোহিতদের বিপক্ষে হারলেই ওডিআই র‌্যাংকিংয়ে শীর্ষস্থান হারাবে বাবর আজমরা।
সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে পাকিস্তান। তবে পরিসংখ্যানে ভারতের বিপক্ষে অনেক পিছিয়ে ম্যান ইন গ্রিনরা। ওয়ানডেতে এখন পর্যন্ত ১৩২ বার মুখোমুখি হয়েছে দেশ দুটি। এরমধ্যে ভারতের জয় ৫৫টিতে, পাকিস্তানের জয় ৭৩টিতে। ৪টি ম্যাচ পরিত্যক্ত হয়।

এশিয়া কাপে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাট মিলিয়ে সর্বমোট ১৬বার দেখা হয় ভারত ও পাকিস্তানের। এরমধ্যে ১৩ ওয়ানডেতে ৭টিতে জিতেছে ভারত, ৫টি জিতে পাকিস্তান ও ১টি ম্যাচ পরিত্যক্ত হয়। টি-টোয়েন্টি সংস্করণে ৩বারের দেখায় ২বার ভারত ও ১বার জয় পায় পাকিস্তান।

গেল বছরের অক্টোবরে সর্বশেষ মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। অস্ট্রেলিয়ার মেলবোর্নে টি-টোয়েন্টি বিশ্বকাপের ওই ম্যাচে কোহলির মহাকাব্যিক ৫৩ বলে অপরাজিত ৮২ রানের ইনিংসের সুবাদে ৪ উইকেটে জিতেছিল ভারত।

বাংলাদেশ সময়: ১২:০৭:৩৭   ৩২০ বার পঠিত   #  #




খেলা’র আরও খবর


জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল
দফায় দফায় বিবৃতি: যা বলেছে বিসিবি-আইসিসি ও পাকিস্তান
আইসিসির বিবৃতি বিশ্বকাপ না খেলায় শাস্তি হবে না বিসিবির, পাচ্ছে পুরস্কারও
ক্রিকেটের স্বার্থে ভারতের বিপক্ষে খেলতে পাকিস্তান বোর্ডকে বাংলাদেশের অনুরোধ
বিয়ের প্রলোভনে ধর্ষণ আত্মসমর্পণ করে জামিন পেলেন ক্রিকেটার তোফায়েল
আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠছে
আইসিসির নতুন র‌্যাঙ্কিং প্রকাশ ভারত শীর্ষে, পাকিস্তান-বাংলাদেশের অবস্থান কত
টি–টুয়েন্টি বিশ্বকাপ ভারত–পাকিস্তান ম্যাচ না হলে লোকসান ৬ হাজার কোটি টাকা, কার কত
এবার বাংলাদেশের সাংবাদিকদের আবেদন প্রত্যাখ্যান করল আইসিসি
বাংলাদেশকে আইসিসির কঠোর বার্তা, ভারতে না খেললে বিকল্প দল

Law News24.com News Archive

আর্কাইভ