১৬ বছরেই স্পেন জাতীয় দলে লামিনে ইয়ামাল

প্রথম পাতা » খেলা » ১৬ বছরেই স্পেন জাতীয় দলে লামিনে ইয়ামাল
শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩



---

কিছুদিন আগেই বার্সেলোনার মূল দলের হয়ে নিজের প্রতিভা দেখিয়েছিলেন ১৬ বছর বয়সী লামিনে ইয়ামাল। হয়েছিলেন একবার ম্যাচসেরাও। বার্সার সেই বিস্ময়বালক এবার স্পেন জাতীয় দলে ডাক পেয়েছেন। ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বের জন্য ২৪ সদস্যের দল ঘোষণা করেছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। জর্জিয়া ও সাইপ্রাসের বিপক্ষে চলতি সেপ্টেম্বরে তারা দুটি ম্যাচ খেলবে।

চলতি মৌসুমে দারুণ খেলছিলেন লামিনে ইয়ামাল। তারই পুরস্কার পেলেন এবার জাতীয় দলে ডাক পেয়ে। ম্যাচ খেলার সুযোগ পেলে তিনিই হবেন স্পেনের সর্বকনিষ্ঠ খেলোয়াড়। এর আগে স্পেনের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে খেলেছেন লামিনেরই সতীর্থ গাভি। ২০২১ সালে ইতালির বিপক্ষে ১৭ বছর ২ মাস ১ দিন বয়সে জাতীয় দলে তার অভিষেক হয়েছিল।

আরও কিছু তরুণ মুখ ডাক পেয়েছেন স্পেন দলে। তাদের একজন আবেল রুইজ। কোচ লা ফুয়েন্তের অধীনে অনূর্ধ্ব-২১ দলেও খেলেছিলেন এই তরুণ ফুটবলার। এর আগে ২০২১ সালের সেপ্টেম্বরে লুইস এনরিকের অধীনেও তার জাতীয় দলে অভিষেক হয়। সেই ম্যাচে জর্জিয়ার বিপক্ষে স্পেন ৪-০ গোলে জিতেছিল। এছাড়া এশিয়ান লিগে খেলা প্রথম কোনো ফুটবলার হিসেবে আইমেরিক লাপোর্তেও রয়েছেন স্পেন দলে। এই ডিফেন্ডার সম্প্রতি ম্যানচেস্টার সিটি ছেড়ে সৌদি ক্লাবে নাম লেখান।

ভিয়ারিয়ালের অ্যালেক্স বেনাও এবার চমৎকার সূচনা করেছেন। সে ধারাবাহিকতায় প্রথমবারের মতো ডাক পেয়েছেন তিনি। তবে বার্সার হয়ে এই মৌসুমে দারুণ শুরুর পর জায়গা হয়নি ফেরান তোরেসের। সম্প্রতি বার্সা ছেড়ে ধারে ব্রাইটনে যোগ দেওয়া আনসু ফাতিও জায়গা পাননি। চোটের কারণে দলে নেই পেদ্রিও।

বাংলাদেশ সময়: ১২:০২:৩২   ৬৯৯ বার পঠিত   #  #




খেলা’র আরও খবর


ফুটবল খেলতে গিয়ে প্রাণ হারাল অষ্টম শ্রেণির ছাত্র জোবায়েদ
ফিফা র‌্যাঙ্কিংয়ে ইতিহাস গড়ে পঞ্চম স্থানে মরক্কো
মাতুয়াইলে দেড় একরের নতুন খেলার মাঠ নির্মাণের ঘোষণা
সাবেক ডিএসসিসি মেয়র সাঈদ খোকন ডিবি হেফাজতে
সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে পাকিস্তান, বাংলাদেশের স্বপ্নভঙ্গ
মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার হার
এবিজি ক্রিকেট স্টেডিয়ামের ভূয়সী প্রশংসা করলেন হাবিবুল বাশার
আর্জেন্টিনার মাটিতে প্রীতি ম্যাচে মুখোমুখি হতে পারে ইন্টার মায়ামি ও রিভার প্লেট
ঢেউয়ের ওপর দাঁড়িয়ে মনে হয়েছিল আকাশে উড়ছি: সার্ফার ফাতেমা আক্তার
ইন্টার মায়ামিতেই থাকছেন মেসি

Law News24.com News Archive

আর্কাইভ